ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • রাইসিকে নিয়ে গুরুতর উদ্বেগ থাকা উচিত: ইসরায়েল

    রাইসিকে নিয়ে গুরুতর উদ্বেগ থাকা উচিত: ইসরায়েল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। তারা বলছে, রাইসিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের গুরুতর উদ্বেগ থাকা উচিত। রবিবার (২০ জুন) এ খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

    প্রতিবেদনে বলা হয়, রাইসি ইরানের সবচেয়ে কট্টরপন্থী প্রেসিডেন্ট বলে মন্তব্য করেছেন ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লাইয়ার হাইয়াত। নতুন নেতা ইরানের পারমাণবিক কর্মকাণ্ড বাড়িয়ে দেবেন বলেও সতর্ক করেন তিনি।

    এদিকে রাইসিকে অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানসহ মধ্যপ্রাচ্যের নেতারা। এ সময় তারা ইরানের সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রাখা ও অত্র অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করার ব্যাপারে আশা প্রকাশ করেন। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

    অভিনন্দন জানানো অন্যান্য নেতাদের মধ্যে আছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, ইরাকি প্রেসিডেন্ট বারহাম সালিহ, দুবাই শাসকের ভাইস-রাষ্ট্রপতি এবং ডি ফ্যাক্টো শেখ মোহাম্মদ বিন রাশিদ, আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন বিন জায়েদ, ওমানের সুলতান হাইতাম বিন তারিক আল-সায়েদ এবং ফিলিস্তিনের গাজা ভিত্তিক সংগঠন হামাস ও ইসলামিক জিহাদ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ