ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • মঠবাড়িয়ায় প্রাথমিক শিক্ষক থেকে রোকনুজ্জামান এখন বিসিএস ক্যাডার

     মঠবাড়িয়ায় প্রাথমিক শিক্ষক থেকে রোকনুজ্জামান এখন বিসিএস ক্যাডার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোকনুজ্জামান এখন  বিসিএস ক্যাডার হয়েছেন। তিনি ৪৩তম বিসিএস ক্যাডারে সরকারী কলেজের প্রভাষক পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

    বিসিএস জয় করা রোকনুজ্জামান উপজেলার তুষখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড শাখারীকাঠি গ্রামের মোশারেফ হোসাইনের ছেলে। রোকনুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 

    এরপর প্রাইমারি স্কুলে সহকারী শিক্ষক পদে চাকরী পান। ২০২০ সালে তিনি দক্ষিণ শাখারীকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন। গত বছরের ডিসেম্বর মাসে ৪৩ তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশ নেন রোকনুজ্জামান। চূড়ান্ত ফলাফলে শিক্ষা ক্যাডারে সম্প্রতি সুপারিশপ্রাপ্ত হয়েছেন তিনি।

    তার এই অর্জনে আত্মীয়-স্বজন, সহপাঠি, গ্রামবাসি এমনকি স্থানীয় জন প্রতিনিধিরাও তাকে অভিনন্দন জানিয়েছেন। তুষখালী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার বলেন, রোকনুজ্জামানের শুধু পদোন্নতিই হয়নি। সে আমাদের গ্রাম ও ইউনিয়নের মুখ উজ্জল করেছেন।  তার আরও সফলতা কামনা করেন এই জনপ্রতিনিধি।

    রোকনুজ্জামান জানান, আমার ইচ্ছা ছিল পুলিশ ক্যাডারে সুপারিশ পাওয়া। এখানে আসার জন্য পুনরায় চেষ্টা করবো। তবে যেখানে সুপারিশ হয়েছে সেখানে সততার সাথে দায়িত্ব পালনে চেষ্টা করবো।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ