ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • করোনা: ভারতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১৫৭৬

    করোনা: ভারতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১৫৭৬
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫৮ হাজার ৪১৯ জন। এখনও পর্যন্ত ভারতে মোট সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৯৮ লাখ ৮১ হাজার ৯৬৫। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৭ লাখ ২৯ হাজার ২৪৩।

    কর্তৃপক্ষের বরাত দিয়ে রোববার সকালে এসব তথ্য দিয়েছে আনন্দবাজার পত্রিকাসহ একাধিক সংবাদ মাধ্যম।

    গত ২৪ ঘণ্টায় করোনার প্রকোপে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৫৭৬ জন রোগী। এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩ লাখ ৮৬ হাজার ৭১৩ জনের। দৈনিক সংক্রমণ কমার পাশাপাশি সুস্থতায় বৃদ্ধিও আশা জোগাচ্ছে চিকিৎসক মহলকে। গত ২৪ ঘণ্টায় ৮৭ হাজার ৬১৯ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। মোট আক্রান্তের মধ্যে এখনও পর্যন্ত ২ কোটি ৮৭ লাখ ৬৬ হাজার ৯ জন রোগী করোনার প্রকোপ থেকে সুস্থ হয়ে উঠেছেন। এ ছাড়াও, লাগাতার দৈনিক সংক্রমণের চেয়ে দৈনিক সুস্থতা বেশি হওয়াও ভাল লক্ষণ বলে মনে করা হচ্ছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ