ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • মঠবাড়িয়া পৌর শহরে কাক ডাকা ভোরে বসে মানুষ বেচা-কেনার হাট

    মঠবাড়িয়া পৌর শহরে কাক ডাকা ভোরে বসে মানুষ বেচা-কেনার হাট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় পৌর শহরের মোক্তার পট্টি মোড়ে ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত বসে মানুষ বেচা-কেনার হাট। হত দরিদ্র মানুষ সকাল হতে না হতেই বিক্রি হবার জন্য জড়ো হন। তবে বয়স্ক শ্রমিকের চেয়ে মধ্যম বয়সী শ্রমিকের চাহিদা বেশী।

    বিভিন্ন শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে,  উপজেলার বিভিন্ন এলাকার ও অন্য জেলা থেকে শ্রমিকরা ভিড় করেন এসব হাটে। বেশির ভাগই কৃষি কাজ, নির্মাণ ও গৃহস্থালির কাজ করার জন্য আসেন। কেউ কেউ আসেন দু-এক মাসের জন্য। থাকার সুবিধা কিংবা ভালো কাজ পেয়ে গেলে অনেকে থেকে যান বছরের পর বছর। 

    হলতা গুলিশাখালী ইউনিয়ন থেকে আসা শ্রমিক শাহাজান আলী (৫৮) বলেন, তার পরিবারের সদস্য পাঁচ জন। এলাকায় কাজ কম সংসার চলে কোন রকম। তাই এখানে কাজ খুজতে এসেছেন। প্রতিদিন কাজ পান না। সপ্তাহে দু-এক দিন ফিরতে হয় শূণ্য হাতে।

    মিঠাখালী গ্রামের শ্রমিক মোস্তফার (৪৫) সঙ্গে কথা হলে তিনিও জানান, ধান রোপণ ও ধান কাটার সময় মঠবাড়িয়া উপজেলাতে প্রতিদিন ৫০-৮০ জন শ্রমিক বিক্রি হয়। অন্য সময় দিনে বিক্রি হয় ২০-৩০ শ্রমিকের শ্রম। 

    দিনে ৪০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হয় নির্মাণ শ্রমিক ও কৃষি শ্রমিকের শ্রম। আর দৈনিক ৫০০ থেকে ৬০০ টাকা চুক্তিতে বিক্রি হন গৃহস্থালি শ্রমিকরা। 

    শ্রমিক কিনতে আসা পৌর শহরের বাসিন্দা আব্দুর রহমান (৬২) জানান, বাড়িতে নির্মাণ কাজের জন্য শ্রমিক দরকার। তাই ভোরেই চলে এলাম মানুষ কেনা-বেঁচার হাটে। স্থানীয় শ্রমিকদের থেকে অপেক্ষাকৃত কম মজুরিতে এখানে শ্রমিক পাওয়া যায়, তারা কাজেও বেশ আন্তরিক। আমার মতো অনেকেই সল্প দজুরিতে শ্রমিক কিনছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ