ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ‘নতুন কারিকুলামে শিক্ষার্থীদের ইসলামবিমুখ করার চেষ্টা চলছে’

    ‘নতুন কারিকুলামে শিক্ষার্থীদের ইসলামবিমুখ করার চেষ্টা চলছে’
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নতুন শিক্ষাকারিকুলামের মাধ্যমে শিক্ষার্থীদের ইসলামবিমুখ ও নাস্তিক্যবাদী জাতি গঠনের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। 

    তিনি লেছেন, ‘স্বাধীন বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও ইসলামী আদর্শ চর্চার পথ রুদ্ধ করতেই দেশবিরোধী একটি গোষ্ঠী সুকৌশলে এ দেশের পাঠ্যপুস্তকে ধর্মীয় বিদ্বেষ সংযোজন করেছে। বিষোদগার করা হয়েছে মুসলমানদের ফরজ বিধান পর্দাসহ নানা বিষয় নিয়ে।’

    শনিবার সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সাক্ষাৎ অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এসব কথা বলেন।


    রেজাউল করীম বলেন, ‘কোমলমতি শিক্ষার্থীদের প্রাথমিক বিদ্যালয় থেকেই নাস্তিক্যবাদ মানসিকতা তৈরি করতেই এ সকল চক্রান্ত করা হচ্ছে। অবিলম্বে বিতর্কিত শিক্ষা সিলেবাস ও পাঠ্যপুস্তক সংশোধন করতে হবে।’ 

    তিনি বলেন, ‘শিক্ষামন্ত্রী সৃজনশীল শিক্ষাব্যবস্থার নাম দিয়ে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন। এখন শিক্ষাব্যবস্থা থেকে ইসলামকে শেষ করার হীন ষড়যন্ত্র করছেন।


    তিনি ইসলামবিদ্বেষী ও নাস্তিক্যবাদী শিক্ষা সিলেবাসের পক্ষে সাফাই গেয়ে প্রায় ৯২ ভাগ মুসলমানদের কলিজায় আঘাত হেনেছেন। অবিলম্বে বিতর্কিত শিক্ষা সিলেবাস ও পাঠ্যপুস্তক সংশোধন করতে হবে। অন্যথায় দেশব্যাপী তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।’ 

    ঢাকা আলীয়ার সাবেক প্রিন্সিপাল,বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সাবেক সচিব প্রফেসর ড. এ কে এম ইয়াকুব হোসাইন শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের হাত ধরে দলে যোগদান করেন।


    এ সময় উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ অন্য নেতারা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ