ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • থানায় টাকা পয়সা ছাড়া অভিযোগ নিতে হবে: এমপি মহারাজ

    থানায় টাকা পয়সা ছাড়া অভিযোগ নিতে হবে: এমপি মহারাজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর-২ আসনের নবাগত সংসদ সদস্য মো. মহিউদ্দীন মহারাজ বলেছেন, থানায় কোন অভিযোগ দিতে গেলেই দশ থেকে বার হাজার টাকা লাগে। এখন থেকে থানায় কেহ অভিযোগ দিলে কোন প্রকার টাকা পয়সা ছাড়া অভিযোগ নিতে হবে। সেই অভিযোগ তদন্ত সাপেক্ষে মামলা নিতে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ারকে নির্দেশ দেন তিনি। 

    থানাকে দুর্নীতিমুক্ত রাখতে থানার সামনে, আশপাশে এখানে টাকা পয়সা ছাড়া অভিযোগ/মামলা নেয়া হয় এই মর্মে ওসিকে সাইনবোর্ড টানাতে অনুরোধ করেছেন সংসদ সদস্য মহিউদ্দীন মহারাজ। 

    তিনি বলেন, নেছারাবাদ উপজেলায় মামলায় টাকা লাগে কিনা তা আমার জানা নেই। তবে টাকা নেয়ার বিষয় হয়তো সংশ্লিষ্ট থানার ওসি, এসপি সাহেবরা অবগত নয় বা জেনেও থাকতে পারেন। আমি চাই থানায় কেহ অভিযোগ দিতে গেলে বিনা পয়সায় অভিযোগ নিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে হবে। 

    সোমবার সকালে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা সভায় প্রধান উপদেষ্টা হিসেবে তিনি এসব কথাগুলো বলেন। 

    তিনি বলেন, দেখা যায় একজনে মার খেল, মার খেয়ে থানায় গিয়ে অভিযোগ দিয়ে মামলা করতে চাইলে উল্টো তাকে যদি ১০/১২ হাজার টাকা গুনতে হয়। তাহলে সবদিক থেকেই ওই ভুক্তভোগীকে হয়রানি হতে হয়। তাই হয়রানি এড়াতে কেহ ক্ষতিগ্রস্থ হয়ে থানায় এসে অভিযোগ দিলে তা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার কড়া নির্দেশ দেন তিনি। 

    সংসদ সদস্য নির্বাচিত হয়ে শপথ নেয়ার পরেই নেছারাবাদ উপজেলায় এটা তার প্রথম সফর। প্রথম সফরে উপজেলার আইন শৃঙ্খলা মাসিক সভায় যোগদান করেই তিনি এসব হুশিয়ারি দেন। 

    সভায় উপস্থিত ছিলেন, নেছারাবাদ উপজেলা হাসপাতালের পরিবার পরিকল্পনা  কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়াকে হাসপাতাল দালাল মুক্ত রাখার জন্য নির্দেশনা দিয়ে বলেন, আমি শুনেছি নেছারাবাদ হাসপাতাল কয়েকজন দালাল দ্ধারা নিয়ন্ত্রিত। দালালদের হাতে হাসপাতালের কোন কোন ডাক্তারও জিম্মি। 

    দালালের কারনে রোগীরা সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। রোগী হয়রানি বন্ধ করতে হাসপাতালকে দালাল মুক্ত করে সঠিকভাবে চিকিৎসা সেবা পরিচালনা করতে কড়া নির্দেশ দেন তিনি। 

    এসময় তিনি উপজেলায় মাদক, চাঁদাবাজি বন্ধ করতে সভায় উপস্থিত জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগীতা চেয়েছেন। 

    নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, স্বরূপকাঠি পৌর মেয়র গোলাম কবির, নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস, এম মুইদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান রনি দত্ত, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান প্রমুখ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ