ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • খেলাধুলার বিকাশ ঘটাতে মাদকমুক্ত সমাজ গড়তে হবে: এমপি মহারাজ 

     খেলাধুলার বিকাশ ঘটাতে মাদকমুক্ত সমাজ গড়তে হবে: এমপি মহারাজ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের কাউখালীতে  পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ বলেন, আমার নির্বাচনী অঙ্গীকার মাদকমুক্ত সমাজ গড়ার। সেই অঙ্গীকার বাস্তবায়ন করতে সবার সহযোগিতা চাই।

    সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে কাউখালী সরকারি বালক বিদ্যালয়ে মাঠে ক্রীড়াই শক্তি ক্রীড়া বল, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উপজেলা পর্যায়ে ৫২ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

    কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মনু মিয়া, সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধ এ কে এম আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মামুন হোসাইন বাবুল জমাদ্দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

    উপজেলার ৩১ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৬৫টি ইভেন্টে প্রায় ৩৫০ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ