ঢাকা রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • নির্বাচনে বিঘ্ন সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমন করতে হবে : পুলিশ কমিশনার 

    নির্বাচনে বিঘ্ন সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমন করতে হবে : পুলিশ কমিশনার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আসন্ন বরিশাল সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সম্পন্নের ‍উদ্দেশ্যে নির্বাচনী কর্তব্যে নিয়োজিত কর্মকর্তাদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

    আজ রোববার সকাল ১০ টায় বরিশাল পুলিশ লাইন্সের ড্রিল শেডে এই ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে সভাপতিত্ব করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার।

    পুলিশ কমিশনার বলেন, আইনী শক্তি অসীম, আর তাই আইন প্রয়োগকারী সংস্থার সদস্য হিসেবে কোন ক্রমেই নিজেদেরকে দুর্বল ভাবা চলবে না। আমাদের প্রধান কাজ নির্বাচনের দিন জনগণের ভোটাধিকার প্রয়োগে প্রিজাইডিং অফিসারের পাশে থেকে সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করা। 

    কোন কেন্দ্রে অনিয়ম পরিলক্ষিত হলে পর্যায়ক্রমে চেইন অব কমান্ড মেনে সিনিয়র অফিসারদের নজরে এনে নিরপেক্ষ পরিবেশে বিঘ্ন সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমন করার নির্দেশ দেন পুলিশ কমিশনার।
     
    পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী, আইজিপি মহোদয় সহ সকল চেইন অব কমান্ড এর নির্দেশনা হল অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন। আইজিপি মহোদয়ের নির্দেশনা পালনে আমাদেরকে সদা প্রস্তুত থাকতে হবে। জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি উপহার দেয়াই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। নির্বাচনে সর্বোচ্চ বিচক্ষণতা ও পেশাদারিত্বের সাথে কর্তব্য পালন করতে হবে। কোন প্রার্থীর পক্ষে-বিপক্ষে কিংবা কোথাও কোন অনুকম্পার খবর পেলে কঠোর বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন তিনি। 

    পাশাপাশি সকলের সমন্বয়, টিম ওয়ার্ক ও আস্থার সম্পর্ক তৈরির মাধ্যমে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া সম্ভব মর্মে আশাবাদ ব্যক্ত করেন পুলিশ কমিশনার।

    এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) মোঃ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার  মোঃ মনজুর রহমান পিপিএম বার, উপ-পুলিশ কমিশনার  খান মুহাম্মদ আবু নাসের সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ