ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী তরুণ তারকা নাদিরার আকাক্সক্ষা বাস্তবায়নে বাধা, পরিবারে হতাশা এইচএসসি পরীক্ষা: বরিশাল কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রীর সভা বৃহস্পতিবার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৭
  • মঠবাড়িয়ায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ 

    মঠবাড়িয়ায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় পৌর শহরের ভূমি অফিস সংলগ্ন ও বালুর মাঠের পাশের অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম এর নেতৃত্বে ২৫ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে এ উচ্ছেদ কর্যক্রম শুরু হয়।

    এসময় সহকারি কমিশনার (ভূমি) সৈকত রায়হান, মঠবাড়িয়া থানার ওসি (অপারেশন) আবদুল হালিম, বাজার বণিক সমিতির সভাপতি মো. শামসুল আহসান খোকা মিয়াসহ উপজেলা প্রশাসন ও পৌর সভার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বণিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    ব্যবসায়ী সেলিম মিয়া ও মো. হারুণ হাওলাদার বলেন, কোন প্রকার নেটিশ ছাড়াই আমাদের উচ্ছেদ করা হয়েছে। তবে হারুণ হাওলাদার এও বলেন, মৌখিক ভাবে আমাদের সরে যেতে বলেছিলেন। হঠাৎ এ উচ্ছেদে আমাদের অনেকটা ক্ষতি হয়েছে।

    বাজার বণিক সমিতির সভাপতি মো. শামসুল আহসান খোকা মিয়া বলেন, আমারা ব্যবসায়ীদের স্বার্থে ৮ দিনের সময় চেয়েছিলাম। প্রশাসনে সময় না দিয়ে উচ্ছেদ করায় ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে। তবে তিনি বহুমূখী মার্কেটটি (ফিস মার্কেট) দ্রুত খুলে দেয়ার দাবী জানান।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম বলেন, গত দুই বছর ধরে অবৈধ দখলদারদের দফায়-দফায় দোকান সরিয়ে নেয়ার জন্য নোটিশ দেয়া হয়েছে। সর্বশেষ ২০ জানুয়ারী শনিবার তাদেরকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়েছে। দোকান মালিক বা ব্যবসায়ীরা কোন কর্ণপাত না করায় বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি আরও বলেন, অচিরেই অবৈধ খাল দখলদারীদের বিরুদ্ধের ব্যবস্থা নেয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ