ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী তরুণ তারকা নাদিরার আকাক্সক্ষা বাস্তবায়নে বাধা, পরিবারে হতাশা এইচএসসি পরীক্ষা: বরিশাল কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রীর সভা বৃহস্পতিবার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৭
  • ভারতে পাচারকালে দেড়কোটি টাকার সুপারিসহ তিনজন গ্রেফতার

    ভারতে পাচারকালে দেড়কোটি টাকার সুপারিসহ তিনজন গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নেছারাবাদে অবৈধপথে ভারতে দেড় কোটি টাকার সুপারি পাচারকালে দু'টি ট্রলারসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ট্রলারে থাকা শাহজাহান হাওলাদার (৬০) নামে একজন পালিয়ে গেছে। গতকাল বুধবার রাতে উপজেলার সন্ধ্যা নদীর মাঝপ্রান্তে বিনয়েকপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। 

    জব্দকৃত মালসহ ট্রলারে চারজন থাকলেও একজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে। আটককৃতরা হলো হারুন হাওলাদার (৬০),অলি হাওলাদার (২৮), নূর নবী মাঝি (৩২)। 

    আটকৃত হারুন, অলি মঠবাড়ীয়া উপজেলার তুষখালি ইউনিয়ের বাসিন্দা। এছাড়া পলাতক শাহজাহান মঠবাড়ীয়া উপজেলার তুষখালি গ্রামের ১নম্বর ওয়ার্ডের হোসেন আলী হাওলাদারের ছেলে। 

    শাহ জাহান হাওলাদার ওই উপজেলার তুষখালি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান। পুলিশ আটককৃতদের গ্রেফতার দেখিয়ে তাদের আদালতের মাদ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। 

    পুলিশ জানান, সুপারিগুলো দু'টি মাছ ধরার ট্রলারে করে ভারতে পাচার হওয়ার কথা ছিল। বুধবার রাতে সন্ধ্যা নদীর বিনয়েকপুর এলাকা থেকে ট্রলার সহ ওই তিনজনকে আটক করা হয়েছে। 

    ট্রলারে আনুমানিক দেড় কোটি টাকার সুপারি রয়েছে। এসময় তিনজনকে গ্রেফতার করা গেলেও ১০-১২ জন সটকে পড়েছে।

     এ ব্যাপারে  নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ (ওসি)  গোলাম সরোয়ার জানান, আটককৃতদের একজন পাচারকারি অপর একজনের বিরুদ্ধে মাদকের মামলা হয়েছে। মুলত তারা সবাই পাচারকারি। 

    ইতোপূর্বে তাদের বিরুদ্ধে পাচারের মামলা হয়েছিল। তারা দু'টি ট্রলার ভর্তি সুপারি ভারতে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে পুলিশের কাছে সবকিছু স্বীকার করেছে। ওসি জানান, আটককৃত ট্রলার সহ সুপারিগুলো মঠবাড়ীয়া উপজেলার তুষখালি ইউপি চেয়ারম্যানের। 

    তিনি বলেন, পাচারকারির মুল হোতা। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ