ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • পায়রা বন্দরের নতুন চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা  

    পায়রা বন্দরের নতুন চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় দেশের ততৃীয় সমুদ্র বন্দর পায়রার নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল আব্দুল্লাহ আল মামুন চৌধুরী। বৃহস্পতিবার তিনি পায়রা বন্দরের বিদায়ী চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেকের কাছ থেকে দায়িত্বভার বুঝে নিবেন। 

    আর বিদায়ী চেয়ারম্যান বাংলাদেশ নৌ-বাহিনীতে যোগদান করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক ও মিডিয়া উইংস আজিজুর রহমান। 

    এর আগে আব্দুল্লাহ আল মামুন চৌধুরী চট্রগ্রাম নৌবাহিনীর এড়িয়া কমান্ডার হিসেবে দায়িত্বরত ছিলেন। রাষ্ট্রপতির আদেশে গত ১৪ জানুয়ারী জন প্রশাসন মন্ত্রনালয়ের উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বন্দরের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়।

    পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক ও মিডিয়া উইংস আজিজুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেল চারটায় বিদায়ী চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক ও নতুন চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন। এর আগে বিদায়ী চেয়ারম্যান নতুন চেয়ারম্যানকে দায়িত্বভার বুঝিয়ে দিয়েছেন।

    উল্লেখ্য, কলাপড়া প্রেসক্লাবের সাংবাদিকরা বিদায়ী ও নবাগত দুই বন্দর চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ