ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী তরুণ তারকা নাদিরার আকাক্সক্ষা বাস্তবায়নে বাধা, পরিবারে হতাশা এইচএসসি পরীক্ষা: বরিশাল কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রীর সভা বৃহস্পতিবার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৭
  • মঠবাড়িয়ায় পলিথিন জমা দিয়ে শীতার্ত শিশুরা পেল কম্বল 

    মঠবাড়িয়ায় পলিথিন জমা দিয়ে শীতার্ত শিশুরা পেল কম্বল 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় পরিবেশ ক্ষতিকারক পলিথিন জমা দিয়ে সমাজে পিছিয়ে পরা শীতার্ত শিশুরা পেল কম্বল।  স্থানীয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নের মুক্তি ফাউন্ডেশ’ এর কিছু তরুণদের উদ্যোগে শুক্রবার (২৬ জানুয়ারী) সকালে উপজেলার বড়মাছুয়া আশ্রায়ণের প্রায় অর্ধশতাধিক শীতার্ত শিশুদের মাঝে পরিবেশ ক্ষতিকারক ছড়িয়ে-ছিটিয়ে যত্র-তত্র পড়ে থাকা পলিব্যাগের বিনিময়ে এ কম্বল উপহার দেয়া হয়। 

    এ সময় উপস্থিত ছিলেন, সংগঠণটির প্রতিষ্ঠাতা পরিচালক আবদুল্লাহ আল অভি, তরুণ স্বেচ্ছাসেবী সংগঠক মাছুম বিল্লাহ, নাসরুল, সোহেল ইসলাম, আবু হেনা রনি প্রমুখ।

    আশ্রায়ণের শিশু মনির বলে, আমাগো এলাকায় এবার অনেক শীত। আমরা দুই ভাই একটা কম্বল গায় দেতাম এহন দুইজনার দুইডা কম্বল অইচে, আমরা পলিব্যাগ টোহাইয়া হেইয়া দিয়া কম্বল পাইছি।

    আশ্রয়নের বাসিন্দা মো. বিপ্লব আকন বলেন, পলিথিনের বিনিময় কম্বল পেয়ে শিশুরা অনেক খুশি হয়েছে। পাশাপাশি আমরা পলিখিন ও পরিবেশ সম্পর্কে অনেক কিছু বুঝতে পেরেছি। আমারা পলিথিন ব্যবহার কমিয়ে দেব।

    স্বপ্নের মুক্তি ফাউন্ডেশ’র পরিচালক আবদুল্লাহ আল অভি জানান, পরিবেশ সুরক্ষায় শিশুদের সচেতন করার লক্ষ্যে পলিব্যাগের বিনিময় কম্বল উপহার “উষ্ণতার ছোয়া প্রকল্প” টি একটা সামাজিক সচেতনতামূলক ক্যাম্পেইন। 

    এ ক্যাম্পেইনের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া শিশুরা পরিবেশ সুরক্ষায় সচেতন হবে।

    উল্লেখ্য, সংগঠনটি ২০২১ সাল থেকে সংগঠনটি রক্তদান নিয়ে কাজ করলেও বর্তমানে শিশুদের জীবনমান উন্নয়ন ও ভবঘুরেদের নিয়ে কাজ করছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ