ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ইন্দুরকানীতে যুবলীগ নেতার হাত পায়ের রগ কর্তন 

     ইন্দুরকানীতে যুবলীগ নেতার হাত পায়ের রগ কর্তন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ইন্দুরকানীতে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হাত পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২৮ জানুয়ারী) রাত ৮টার সময় ইন্দুরকানী শহিদ শেখ ফজলুল হক মনি সেতুর টোল প্লাজা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে । 

    জানা যায়, পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও সদর  থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মামুন শেখ(৩৫)কে রোববার রাতে ৬/৭ জনের একটি দুর্বৃত্তদের দল ধাওয়া করলে টোল সংলগ্ন বারেক হাওলাদারের বাড়ীতে দৌড়ে আশ্রায় নেয় । সেখানে দুর্বৃত্তরা ঐ বাাড়িতে তাকে এলোপাতাড়ি কুপিয়ে রেখে পালিয়ে যায় । 

    পরে স্থানীয় লোকজনের সহায়তায় প্রাথমিক ভাবে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় ।  

    এব্যাপারে আহত মামুন শেখের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমি ইন্দুরকানীতে বেড়াতে আসছিলাম। ইন্দুরকানী  কলেজ মোড় থেকেই কয়েকজন যুবক আমাকে ফলো করতে ছিল । তখন আমি পিরোজপুরে রওনা হলে তারা আমাকে ধাওয়া করে। আমি আত্মরক্ষার জন্য টোল প্লাজা এক বাড়ীতে আশ্রয় নেই। সেখানে তারা আমাকে ধরে ফেলে ও এলোপাতারি কুপিয়ে হাত পায়ে রগ কাটা সহ বিভিন্ন স্থানে গুরুত্বর জখম করেন। 

    ইন্দুরকানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, পূর্বশত্রুতার জের ধরে এঘটনা ঘটেছে । এখন পর্যন্ত কোন অভিযোগ পায়নি। তবে আহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে । 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ