ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • মঠবাড়িয়ায় বিএনপির কালো পতাকা মিছিলের চেষ্টা, আটক ২ 

    মঠবাড়িয়ায় বিএনপির কালো পতাকা মিছিলের চেষ্টা, আটক ২ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপি‘র কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা বিএনপি কালো পতাকা মিছিল বের করলে পুলিশ দুজনকে আটক করেন। 

    আটককৃতরা হলেন- উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সম্পাদক মোঃ কাওসার হোসেন মল্লিক ও পৌর যুবদল নেতা  মো. বেল্লাল হোসেন। 

    মঙ্গলবার সকালে উপজেলা বিএনপি‘র সদস্য সচিব আবু বকর সিদ্দিক বাদল ও পৌর বিএনপি‘র আহবায়ক কেএম হুমায়ূন কবির এর নেতৃত্বে পৌর শহরে পৃথক দুটি মিছিল বের করা হয়।

    পূর্ব ঘোষিত কর্মসূচির ব্যাপারে মঠবাড়িয়া থানা পুলিশ সকাল থেকেই কঠোর অবস্থানে ছিলো। বিএনপির পৃথক দলীয় কার্যলয় ও শহরের  বিভিন্ন গুরুতপূর্ণ সড়কে অবস্থান নেন। খন্ড-খন্ড জটিকা মিছিল বের করলে পুলিশ ধাওয়া করলে মিছিলগুলো পন্ড হয়ে যায়। এসময় ওই দুজনকে আটক করেন।

    উপজেলা বিএনপি‘র সচিব আবু বকর সিদ্দিক বাদল বলেন,  দ্রব্য মূল্যেও সীমাহীন উর্দ্ধগতি, বিএনপি চেয়ার পার্সন খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, অবৈধ ডামি সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে  নির্বাচরের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা শান্তিপূর্ণ ভাবে মিছিল দিয়েছি। পুলিশ সরকারের এজেন্ড বাস্তবায়ন করতে আমাদের দুই নেতাকে গ্রেপ্তার করেছে। এতে আমাদের আন্দোলণ আরও জোরদার হবে।

    মঠবাড়িয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, মো. কাওসার হোসেন মল্লিক ও মো. বেল্লাল হোসেন নাশকতা মামলার আসামি। তাদেরকে মঙ্গলবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন নাশকতা মামলার আসামি গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ