ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • স্বরূপকাঠিতে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ যুবক গ্রেফতার 

    স্বরূপকাঠিতে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ যুবক গ্রেফতার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বরূপকাঠিতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজ ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগে বৃহস্পতিবার থানায় মামলা দায়ের করা  হয়েছে। এ ঘটনায় জালিশ মাহমুদ নামে এক যুবককে গ্রেফতার করে আদালতের মাদ্রমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। 

    গ্রেফতারকৃত জালিশ মাহমুদ উপজেলার পূর্ব গুয়ারেখা গ্রামের ওয়াজেদ আলী শেখের ছেলে। জানাগেছে, জালিশ মাহমুদ দীর্ঘদিন ধরে প্রতিবেশী এক কলেজ ছাত্রীর সাথে প্রেমের অভিনয় করে আসছিল। 

    গতকাল বুধবার দুপুরে ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে জালিশ মাহমুদ  তার বাড়িতে ডেকে নিয়ে একটি পরিত্যক্ত ঘরের মধ্যে জোরপূর্বক ধর্ষণ করে। পরে স্কুল ছাত্রীতে তাড়িয়ে দিতে চাইলে এলাকায় উত্তেজনা দেখা দেয়।  পরে রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের দুজনকে থানায় নিয়ে আসেন। 

    এ বিষয় নেছারাবাদ থানার ওসি (তদন্ত) এইচ এম শাহিন জানান, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এবং ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জন দপ্তরে পাঠানো হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ