ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • পিরোজপুর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

    পিরোজপুর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্তে পিরোজপুর জেলা শাখার কমিটি বিলুপ্ত করে। কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্র সমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে এবং বাংলাদেশ ছাত্রলীগ পিরোজপুর জেলা শাখার সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করার জন্য নতুন কমিটি গঠনের উদ্যোগ প্রহণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। এ জন্য নতুন কমিটিতে পদপ্রত্যাশীদের আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি তারিখের মধ্যে (সকাল ১০ থেকে রাত ৮টা) পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সেলে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

    উল্লেখ্য, এর আগে ২০২২ সালের ৮ নভেম্বর সদ্য বিলুপ্ত জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করেছিল কেন্দ্রীয় ছাত্রলীগ। এতে ছাত্রলীগের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে অনিরুজ্জামানকে সভাপতি ও ইফতেখার মাহামুদকে সাধারণ সম্পাদক করা হয়। ওই কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও ২০ জন সহসভাপতি, ৬ জন যুগ্ম সাধারণ সম্পাদক ও ৪ জন সাংগঠনিক সম্পাদক রাখা হয়। ১ বছর ২ মাসেও বিলুপ্ত এ কমিটি পূর্ণাঙ্গ কমিটি উপহার দিতে পারেনি।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ