ঢাকা রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • আদালতে স্বাভাবিক কার্যক্রম শুরু, সন্তোষ প্রকাশ 

    আদালতে স্বাভাবিক কার্যক্রম শুরু, সন্তোষ প্রকাশ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ ২ মাসেরও বেশি সময় পর সারা দেশের মতো বরিশালেও নিম্ন আদালতের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশনার পর রবিবার সকাল থেকে আগের মতো স্বাভাবিক পরিবেশে নিম্ন আদালতের কার্যক্রম শুরু হয়। এতে সন্তোষ প্রকাশ করেন বিচারপ্রার্থী ও আইনজীবীরা। 

    বিচারপ্রার্থীরা জানান, দীর্ঘদিন আদালতের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকায় মামলা জটের সৃষ্টি হয়েছিল। পিছিয়ে যাচ্ছিল মামলার বিচার। সুপ্রিম কোর্টের নতুন নির্দেশনার ফলে মামলা জট নিরসন হবে। প্রত্যন্ত এলাকার মানুষ দুর্ভোগ থেকে রেহাই পাবে।

    সিনিয়র আইনজীবীরা বলেন, করোনার কারণে আদালতের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকায় ছোট ও মধ্যম পর্যায়ের আইনজীবীরা আর্থিক অনটনে ছিলেন। এখন আদালতের স্বাভাবিক কার্যক্রম চালু হওয়ায় তারাও পরিবার-পরিজনের জীবিকার অবলম্বন পাবেন।

    বিচার ব্যবস্থা স্বাভাবিক রাখতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে আদালতের কার্যক্রমে অংশ নেওয়ার অনুরোধ করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ