ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • কলাপাড়ায় একরাতে পাঁচ বাড়িতে চুরি

    কলাপাড়ায় একরাতে পাঁচ বাড়িতে চুরি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়ার সবুজবাগের ইটালি প্রবাসী মেহেদি আজাদ বাবুর বসতঘরসহ পাচঁ বাড়িতে চুরি সংগঠিত হয়েছে। গতকাল রোববার গভীর রাতে পৌরশহরের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সবুজবাগ ও মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ সংলগ্ন এলাকায় এমন ঘটনা ঘটেছে। এসময় ঐ প্রবাসীর বসতঘরসহ পাঁচ বাড়ি থেকে নগদ  দুই লাখ বিশ হাজার টাকা ও ২০ ভরি স্বর্ণালংকার এবং দুটি মোবাইল ফোন নিয়ে যায় চোরচক্র।

    এর মাসখানেক আগেও পৌর শহরের নতুন বাজারে একরাতে অভিজাত নয়টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। 

    স্থানীয় ও ক্ষতিগ্রস্থদের কাছ থেকে জানাযায়, চুরি হওয়া ৫ টি বসতঘরের ৪ টিতে কয়েকদিন যাবৎ অনুপস্থিত ছিলো পরিবারের সকল সদস্য। প্রতিটি ঘরের সদর দরজা সহ ভিতর পর্যন্ত ছিলো তালাবদ্ধ। বাসাগুলোতে দীর্ঘদিন একেবারে লোকশূন্য থাকায় রোববার গভীর রাতে এ সকল বাসায় হানা দেয় চোরেরদল। কলাপসিবল গেটের তালাভেঙ্গে ঘরে প্রবেশ করে আলমারি ও ওয়্যারড্রব ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়। 

     ভুক্তভোগী আনিচ মোল্লার স্ত্রী বিউটি বেগম বলেন, তাদের ঘর থেকে নগদ এগারো হাজার টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। 

    আলিম সিনেমাহল সংলগ্ন ঠিকাদার মাসুদ রানার ভাড়া বাসাথেকে নগদ ৫০ হাজার টাকা ও ১ ভড়ি স্বর্ণালংকার এবং একই ভবনের ব্যাবসায়ী সোহরাব হোসেনের কক্ষ থেকেও স্বর্ণালংকার নিয়ে গেছে। এছাড়া ৯ নম্বর  ওয়ার্ডের নেসারিয়া সড়কের শাহজালাল ইসলামী ব্যাংকের সিকিউরিটি গার্ড সাবেক বিডিআর সদস্য আক্তার হোসেনের বাসা থেকে দুইটি মোবাইল ফোন নিয়ে যায় সংঘবদ্ধ চোরচক্র।

     এ ব্যাপারে কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ জানান, ঘটনা শোনার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। সকল বাসার তথ্য এবং পার্শবর্তী সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চোরচক্র সনাক্তের চেষ্টা চলছে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ