ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  •  নেছারাবাদে চাঁদা না পেয়ে বসতঘরে আগুন, তিনজনের বিরুদ্ধে মামলা

     নেছারাবাদে চাঁদা না পেয়ে বসতঘরে আগুন, তিনজনের বিরুদ্ধে মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নেছারাবাদ জুলুহার গ্রামে চাঁদা না পেয়ে প্রতিবেশির বসতঘরে আগুন দিয়ে  পুড়িয়ে দেওয়ার অভিযোগে তিনজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। 

    গত শনিবার দিবাগত রাতে উপজেলার সমেদকাঠি ইউনিয়নের জুলুহার গ্রামে এ ঘটনার পর রোববার রাতে ভুক্তভোগি বিমল বেপারি স্ত্রী রিনা বেপারি বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। 

    মামলার পর পুলিশ অভিযান চালিয়ে ইলিয়াস নামে একজনকে গ্রেফতার করে সোমবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। মামলার অপর আসামিরা হল, চিন্ময় রায় (৪০), শুভ মৃধা (৩৫)। 

    মামলার বাদী রিনা বেপারী অভিযোগ করেন, গত শনিবার রাত আটটার দিকে আসামিরা তাদের বাড়ী এসে ত্রিশ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা না পেয়ে গৃহপালিত হাসমুরগীর খামারে ভাঙচুর চালায় ও ঘরের পাশে রাখা পাটখড়িতে আগুন ধরিয়ে দেয় তারা। 

    পরে ডাকচিৎকার দিলে তারা পালিয়ে যায়। মুহূর্তেই তাদের দেয়া আগুন ঘরের মধ্য ছড়িয়ে পড়ে। আগুনে বসতঘর ও মালামাল পুরে ছাই হয়ে যায়।  

    ভুক্তভোগী বিমল কৃষ্ণ বেপারী বলেন, প্রতিপক্ষরা বেশ কিছুদিন ধরে বিমল বেপারির কাছে ৩০ হাজার টকা চাঁদা দাবি করে আসছিল। তাদের  এই টাকা না দেয়ায় বসতঘরে আগুন ধরিয়ে দিয়েছে। আমি সুষ্ঠু বিচার দাবি করছি।

    নেছারাবাদ ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ মনিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পৌছার পূর্বেই আগুন নিভে যায়।  

    এ বিষয়ে নেছারাবাদ থানার  ওসি (তদন্ত) এইচ,এম শাহীন জানান, এ ঘটনায় রিনা বেপারি বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। 

    মামলার প্রধান আসামি ইলিয়াস হোসেনকে গ্রেফতার করে সোমবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ