ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী তরুণ তারকা নাদিরার আকাক্সক্ষা বাস্তবায়নে বাধা, পরিবারে হতাশা এইচএসসি পরীক্ষা: বরিশাল কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রীর সভা বৃহস্পতিবার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৭
  • নাজিরপুরে শিক্ষাবোর্ডের ভুয়া চিঠি নিয়ে তোলপাড়

    নাজিরপুরে শিক্ষাবোর্ডের ভুয়া চিঠি নিয়ে তোলপাড়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     পিরোজপুরের নাজিরপুরে ৩১ শিক্ষার্থীর জন্য কারিগরি শিক্ষাবোর্ডের ভুয়া চিঠি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।  

    এসএসসি (ভোকেশনাল) শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (ভোকেশনাল) প্রকৌশলী জাকারিয়া আব্বাসী স্বাক্ষরিত একটি চিঠি মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে দেওয়া হয়েছে।

    স্বাক্ষরিত ওই চিঠিটি বুধবার (৭ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে পৌঁছালে চিঠি নিয়ে সন্দেহের সৃষ্টি হয়।

    জানা গেছে, স্বাক্ষরিত চিঠিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের সহকারী প্রশাসনিক কর্মকর্তা পবিত্র বিশ্বাসের মাধ্যমে তার কাছে পৌঁছে।

    চিঠিতে উপজেলার ৩টি কারিগরি বিদ্যালয়ের ৩১ পরীক্ষার্থীর জন্য মাটিভাঙ্গার হাজী আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয়কে ভেন্যু কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। আর মূল কেন্দ্র একই উপজেলা সদরের সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজকে দেওয়া হয়েছে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আবু বকর সিদ্দিক বলেন, ‘পরীক্ষা সংক্রান্ত বা সরকারি যেকোনো চিঠি ই-মেইলের মাধ্যমে আসে। কিন্তু ওই চিঠিটি হাতে আসায় আমার সন্দেহ হয়। তাই ভেন্যু কেন্দ্রের সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। 

    উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের সহকারী প্রশাসনিক কর্মকর্তা পবিত্র বিশ্বাস বলেন, গত মঙ্গলবার দুপুরে চিঠিটি উপজেলার লড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দীপংকর সমদ্দার রিপাশ আমাকে দিয়েছেন। তবে ওই শিক্ষক চিঠি দেওয়ার কথা অস্বীকার করেন। 

    উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহিদুল ইসলাম বলেন, এর আগে লড়া মাধ্যমিক বিদ্যালয়ে থাকা কারিগরি কেন্দ্রটিতে ব্যাপক নকলের অভিযোগে বাতিল করে শিক্ষাবোর্ড।

    শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কেপাত উল্লাহ বলেন, ওই চিঠিতে আমার কোনো স্বাক্ষর নাই। তা ছাড়া অফিসিয়াল চিঠি জেলা প্রশাসকসহ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে হাতে নয়, ইমেইলে পাঠানো হয়। কাজেই চিঠিটি ভুয়া। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ