ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • একজন সেবক হিসেবে আমি আপনাদের মাঝে থাকতে চাই: শ ম রেজাউল করিম 

    একজন সেবক হিসেবে আমি আপনাদের মাঝে থাকতে চাই: শ ম রেজাউল করিম 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, এমপি পরিচয় নয় জনগণের একজন সেবক হিসেবে আমি আপনাদের মাঝে থাকতে চাই। 

    সংসদ নির্বাচনে ইন্দুরকানিবাসী আমাকে বেশি ভোট দিয়েছেন। আপনাদের শ্রমে আমি পুনরায় নির্বাচিত হয়েছি। এজন্য ইন্দুরকানীবাসীর কাছে আমি ঋণী। 

    শুক্রবার সকালে ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর কেসি টেকনিক্যাল এন্ড বিসনেজ ম্যানেজমেন্ট কলেজে চন্ডিপুর ইউনিয়ন পরিষদ আয়োজিত নাগরিক সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    শ ম রেজাউল করিম বলেন, আমি একটি রাজনৈতিক দলের মনোনয়ন নিয়ে নির্বাচন করলেও এখন আমি সবার এমপি। তাই কোন ভেদাভেদ ও মতবিরোধ দেখতে চাইনা। সবাই ঐক্যবদ্ব হয়ে মিলেমিশে এলাকার উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করুন।

    তিনি বলেন, আমি সবাইকে অনুরোধ করব এলাকার কি কি কাজ প্রয়োজন আছে সেটা তালিকা করে আমাকে দ্রুত জানান। ডেভেলপমেন্ট এর কাজ বছরের পর বছর বন্ধ রেখে এলাকার জনগনকে ভোগান্তিতে রাখা যাবেনা। আমি শান্তিপ্রিয় মানুষ। আমি কোন সন্ত্রাস, দুর্নীতি, অনিয়ম পছন্দ করিনা। আমার দ্বারা কেউই হয়রানির শিকার হবেননা।

    ৫নম্বর চন্ডিপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জুর সভাপতিত্বে, যুবলীগ নেতা রনি তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড.এম মতিউর রহমান, উপজেলা ভাইস-চেয়ারম্যান রুহুল আমীন বাগা, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ বিকম, উপজেলা জেপির আহবায়ক ও ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদার প্রমুখ।

    এসময় উপজেলা নির্বাহী অফিসার আবু বক্কর সিদ্দিকী, জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি সিকদার চান, বীর মুক্তিযোদ্ধা গৌতম রায় চৌধুরী, আবদুল লতিফ হাওলাদার, ইন্দুরকানী থানার ওসি কামরুজ্জামান তালুকদার, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক মৃধা মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।  

    এর আগে এমপি শ ম রেজাউল করিম চন্ডিপুরে শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের কম্বল বিতরণ করেন। পরে বিকেলে তিনি পত্তাশী বাজারে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ, দলীয় নেতাকর্মি, ব্যাবসায়ী ও সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় এবং সন্ধ্যায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে যুবলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ