ঢাকা মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী পরকীয়ার অভিযোগ তুলে সারারাত ব্যবসায়ীকে নির্যাতন, ভোরে মিলল লাশ ফজরের নামাজের সেজদায় ইমামের মৃত্যু
  • ভোলায় নিউমোনিয়ার প্রকোপ, এক শয্যায় ২-৩ শিশু

    ভোলায় নিউমোনিয়ার প্রকোপ, এক শয্যায় ২-৩ শিশু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় বেড়েছে শিশুদের নিউমোনিয়াসহ ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ। এতে রোগীদের চাপ বেড়েছে ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে।

    চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন নার্স ও ডাক্তাররা।  শনিবার (১০ জানুয়ারি) সকাল পর্যন্ত হাসপাতালে ১৩৮ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। যাদের মধ্যে নিউমোনিয়া আক্রান্ত ছিল ৯৮ জন।

    এদিকে আক্রান্তে সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট। যে কারণে একটি বেডে গাদাগাদি করে ২/৩ জন রোগীকে চিকিৎসা নিতে হচ্ছে। অনেকেই আবার বাধ্য হয়ে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। রোগীর চাপ বেশি থাকায় তাদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন ডাক্তার ও নার্সরা।

    আবহাওয়ার পরিবর্তনের কারণে শিশুদের ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।  

    ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের গিয়ে দেখা গেছে, রোগীদের ভয়াবহ চাপ। তবে ৬৫ শয্যার বিপরীতে চিকিৎসাধীন রয়েছে ১৩৮ জন। যার ফলে এক শয্যায় একাধিক রোগীর পাশাপাশি অনেকেই মেঝেতে চিকিৎসা নিচ্ছেন।

    হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. সালাউদ্দিন বলেন, আবহাওয়ার পরিবর্তনের কারণে রোগীর চাপ বেশি। আমরা সাধ্যমতো সেবা দিয়ে যাচ্ছি। রোগীর সংখ্যা আগামীতে আরও বাড়তে পারে। তাই অভিভাবকদের আরও বেশি যত্নবান হতে হবে। তাদের যেন ঠাণ্ডা না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

    সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানিয়েছে, জেলায় সাত উপজেলার হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৫ জন রোগী ভর্তি হয়েছেন। এক সপ্তাহে যার সংখ্যা দাড়িয়েছে, ২৫২ জনে। এক মাসে সর্বমোট নিউমোনিয়া আক্রান্ত হয়েছে ৮১৮ জন। যাদের মধ্যে মৃত্যু হয়েছে দুটি শিশুর।

    ভোলা আবহাওয়া অফিসের তথ্যমতে, গত এক সপ্তাহ ধরে দিনে কিছুটা গরম অনুভূত হচ্ছে তবে রাতের তাপমাত্রা কমে যাচ্ছে। শনিবার দিনের তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। আগামী এক সপ্তা ধরে এ অবস্থা বিরাজমান থাকবে। এরপর ঘর কুয়াশা হতে পারে। ২০ ফেব্রুয়ারি মধ্যে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ