ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মঠবাড়িয়ায় পৌষ-ফাগুনের পিঠা উৎসব

    মঠবাড়িয়ায় পৌষ-ফাগুনের পিঠা উৎসব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় বাঙালির চিরায়ত উৎসব পৌষ-ফাগুনের পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় স্থানীয় উদীচী শিল্পী গোষ্ঠি শহরের নিসর্গ নিবাস চত্বরে এ পিঠা উৎসবের আয়োজন করে। পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনের সংসদ সদস্য শামীম শাহনেওয়াজ এ পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

    উদীচী মঠবাড়িয়া শাখার সভাপতি শিবু সাওজালের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, ইউপি চেয়ারম্যান ফজলুল হক খান রাহাত, প্রবীণ সাংস্কৃতিক সংগঠক সুভাষ মজুমদার ও আইনজীবী দিলীপ কুমার পাইক প্রমুখ।

    উৎসবে ১৫টি স্টলে বাঙালীর শত রকমের পিঠাপুলি, পায়েশ ও মিঠাই রসনা প্রদর্শনা করা হয়।  উৎসবমুখর পরিবেশে নারী উদ্যোক্তারা এ পিঠা মেলায় অংশ নেন। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সুধীজন ও নারী উদ্যোক্তাসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। শেষে উদীচী শিল্পী গোষ্ঠী পৌষ-ফাগুনের গান ও নৃত্য পরিবেশন করে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ