ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি
  • বাকেরগঞ্জে ট্রলি উল্টে চালক নিহত, আহত ২

    বাকেরগঞ্জে ট্রলি উল্টে চালক নিহত, আহত ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রলি উল্টে নিচে চাপা পড়ে মো. মেহেদি হাসান (২৮) নামে এক চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।

    রোববার (১১ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে বরিশাল পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ পৌরসভার টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত মেহেদি বাকেরগঞ্জের ভরপাশা ইউনিয়নের বটতলা এলাকার বাসিন্দা বাবুল হাওলাদারের ছেলে।

    বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, পৌরসভার রুহিতার পাড় বটতলা থেকে ট্রলি চালিয়ে বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন ওই যুবক। বেপরোয়া গতির ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে। এতে ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে চালকের মৃত্যু হয়। তবে অক্ষত রয়েছে ট্রলিতে থাকা অপর চার শ্রমিক।

    ওসি বলেন, আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

    এদিকে স্থানীয়রা জানান, ট্রলিতে থাকা আহত তিনজনকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের মধ্যে চালক মেহেদীর মৃত্যু হয়।

    বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ