ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • স্বরূপকাঠিতে মানষিক ভারসাম্যহীন যুবকের আত্মহত্যা

    স্বরূপকাঠিতে মানষিক ভারসাম্যহীন যুবকের আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের স্বরূপকাঠিতে গলায় ফাঁস লাগিয়ে পলাশ মিস্ত্রী (২৮) নামের এক মানষিক ভারসাম্যহীন যুবক আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের জিন্দাকাঠী এলাকায়। 

    সোমবার নিহতের বাড়িতে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুত্রে জানা গেছে, জিন্দাকাঠী এলাকার নির্মল মিস্ত্রীর ছেলে পলাশ মানষিক ভারসাম্য হারিয়ে গত দুই বছর ধরে অসুস্থবস্থায় এলাকায় ঘুরে বেড়াতো। 

    গতকাল রোববার সন্ধ্যায় পলাশ বাসায় ফিরে না আসলে পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে। খোঁজাখুজির একপর্যায়ে ওই এলাকার অনীল মৈত্রর ছেলে দিনেষ মৈত্রর পেয়ারা বাগানে গিয়ে পেয়ারা গাছের সাথে ঝুলন্ত অবস্থায় পলাশকে দেখতে পায়। 

    স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নেছারাবাদ থানার এস আই আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। 

    নেছারাবাদ থানার ওসি গোলাম ছরোয়ার জানান, নিহত পলাশ মানষিক ভারসাম্যহীন ছিলেন। এ ব্যাপারে নেছারাবাদ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ