ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • পটুয়াখালীতে মাদক ব্যবসার দায়ে ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড

    পটুয়াখালীতে মাদক ব্যবসার দায়ে ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সাতজনকে মাদক ব্যবসার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদেরকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ এস এম এরশাদুল আলম এই রায় ঘোষণা করেন। 

    কারাদণ্ডাদেশের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) নজরুল ইসলাম বাদল। 

    দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মোশাররফ শিকদার, বাদল খান, ইলিয়াস সরদার, জহির সরদার, আলামিন ও কালা ফারুক এবং সোহরাব মাঝি। তাঁরা কলাপাড়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। 

    রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে (২০১৮) মামলা হয়। 

    আদালত থেকে জানা গেছে, ২০১৯ সালে কলাপাড়া উপজেলার কুয়াকাটার গঙ্গামতি সৈকত থেকে গভীর সমুদ্রে ৫ লাখ ইয়াবা বড়ির চালান নিয়ে আসছিলেন আসামিরা। এ সময় কোস্টগার্ড খবর পেয়ে অভিযান চালিয়ে এসব ইয়াবাসহ ৭ জনকে গ্রেপ্তার করে। আসামিদের কলাপাড়া থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা করা হয়। 

    পিপি নজরুল ইসলাম বাদল বলেন, মাদক মামলায় ৭ জনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। তাঁদের মধ্যে তিনজন কারাগারে ছিলেন এবং তাঁদের কখনো জামিন হয়নি। এ ছাড়া বাকি চারজন জামিনে ছিলেন। তবে গতকাল  সবাই আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর তাঁদের কারাগারে পাঠানো হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ