ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়া বিএনপি নেতার পদ স্থগিত বাবুগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটি অনুমোদন বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব ঘিরে নানা আয়োজন   টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন বরগুনায় রাতের আঁধারে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে তালা, ট্রাকে আগুন রাতভর আগুন-বিক্ষোভে দেশজুড়ে আতঙ্ক-দুর্ভোগ কুয়াকাটা বাস টার্মিনালে আগুনের বোতল নিক্ষেপ, আতঙ্কে স্থানীয়রা আমতলীর ১৫২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০১টিতেই নেই প্রধান শিক্ষক আজকের বার্তার প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান গভীর রাতে বরগুনায় বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন
  • খালেদা জিয়ার ১১ মামলার শুনানি ২২ এপ্রিল

     খালেদা জিয়ার ১১ মামলার শুনানি ২২ এপ্রিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাজধানীর দারুসসালাম থানার আট মামলাসহ ১১টি মামলার শুনানির তারিখ পিছিয়ে আগামী ২২ এপ্রিল ধার্য করেছেন আদালত।

    বুধবার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ২ নম্বর ভবনে স্থাপিত অস্থায়ী ঢাকা মহানগর দায়রা জজের ভারপ্রাপ্ত বিচারক ফয়সল আতিক বিন কাদেরের আদালতে মামলাগুলো শুনানির জন্য ধার্য ছিলো। কিন্তু খালেদা জিয়ার পক্ষে অধিকাংশ মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। এজন্য খালেদা জিয়ার আইনজীবী শুনানি পেছানোর আবেদন করেন। 

    আদালত সময় আবেদন মঞ্জুর করে নতুন এ তারিখ ধার্য করেন বলে জানান সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল।

    বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে হওয়া মামলাগুলোর মধ্যে রয়েছে, রাজধানীর দারুসসালাম থানার নাশকতার আট মামলা, যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলাসহ দুই মামলা ও রাষ্ট্রদ্রোহের একটি মামলা। ১১ মামলার মধ্যে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় চার্জশিট গ্রহণের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিলো। অপর ১০ মামলায় চার্জ শুনানির দিন ধার্য ছিলো।মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্যে করার অভিযোগে ২০১৬ সালের ২৫ জানুয়ারি আদালতে রাষ্ট্রদ্রোহের মামলাটি করা হয়। 

    অন্যদিকে ২০১৫ সালের ২৪ জানুয়ারি যাত্রাবাড়ির কাঠেরপুল এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দিয়ে নুর আলম নামে এক যাত্রীয় হত্যায় অভিযোগ যাত্রাবাড়ি থানায় ২ মামলা করা হয়। একই বছর বিভিন্ন সময় দারুসসালাম থানা এলাকায় নাশকতার অভিযোগ এসে দারুসসালাম থানায় খালেদা জিয়ার বিরুদ্ধে আটটি মামলা দায়ের করা।


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ