ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • কলাপাড়ায় সরকারি পাঠ্যপুস্তক বিক্রি: মাদ্রাসার সেই অধ্যক্ষকে শোকজ

    কলাপাড়ায় সরকারি পাঠ্যপুস্তক বিক্রি: মাদ্রাসার সেই অধ্যক্ষকে শোকজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় মাদ্রাসার চার টন সরকারি পাঠ্যপুস্তক বিক্রি করার ঘটনায় অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিককে শোকজ করা হয়েছে। 

    গতকাল মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসেন তাঁকে শোকজ করেন। পাঁচ কার্যদিবসের মধ্যে তাঁকে জবাব দিতে বলা হয়। তিনি উপজেলার মোয়াজ্জেমপুর ছালেহিয়া আলিম মাদ্রাসার।

    বিনা মূল্যে বিতরণের জন্য দেওয়া বই বিক্রির কারণে কেন তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে আগামী পাঁচ দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। এদিকে মোয়াজ্জেমপুর ছালেহিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষসহ পাঁচজনের নামে মহিপুর থানার সাধারণ ডায়েরি (জিডি) করেছে উপজেলা প্রশাসন।

    গত ১১ ফেব্রুয়ারি ওই মাদ্রাসার চার টন পাঠ্যপুস্তক ঝালকাঠির এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক। 

    রাত ১১টার দিকে ট্রাকে এসব বই নিয়ে যাওয়ায় সময় হাতে-নাতে আটক করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়।

    এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত অধ্যক্ষের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

    এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসেন বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। অধ্যক্ষকে কারণ দর্শানো হয়েছে। তাঁর কাছ থেকে জবাব পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ