ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • পটুয়াখালীতে ২৩ কেজির দুই দাতিনা বিক্রি ১ লাখ ২৪ হাজারে

    পটুয়াখালীতে ২৩ কেজির দুই দাতিনা বিক্রি ১ লাখ ২৪ হাজারে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বঙ্গোপসাগরে ধরা পড়া সাড়ে ২৩ কেজি ওজনের দুটি দাতিনা মাছ এক লাখ চব্বিশ হাজার টাকায় বিক্রি হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে পটুয়াখালীর মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে জেলেরা মাছ দুটি বিক্রির জন্য নিয়ে আসেন। পরে ডাকের মাধ্যমে কিনে নেন মৎস্য ব্যবসায়ী সজীব হোসেন।

    কক্সবাজার থেকে আসা এফবি মায়ের দোয়া ট্রলারে মাছ দুটি তিনদিন আগে ধরা পড়ে। এ বিষয়ে ট্রলার মাঝি লক্ষ্মী মিয়া বলেন, সচরাচর দাতিনা মাছগুলো তেমন একটা পাওয়া যায় না। আমরা সাগরে ইলিশের জাল ফেলেছিলাম তখন হঠাৎ দেখি বড় কোনো মাছ। প্রথমে ভেবেছিলাম কোরাল পরে কাছাকাছি গিয়ে দেখি দুটি দাতিনা মাছ। ডাকে তোলার পর মাছ দুটি সজীব নামের এক মৎস্য ব্যবসায়ী এক লাখ ২৪ হাজার টাকায় কিনে নেন। যার একটি মাছ ১৪ কেজি ৪০০ গ্রাম অন্যটি ৯ কেজি ১০০ গ্রাম।


    এ বিষয় সজিব হোসেন বলেন, দাতিনা মাছ সচরাচর ঘাটে আসে না। আজ হঠাৎ দেখে ডাকের মাধ্যমে কিনে নিলাম। এখন বিক্রির জন্য ঢাকায় পাঠাবো। আশা করছি ভালো দামে বিক্রি করতে পারবো।

    এ বিষয় কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এরা গভীর সাগরের মাছ। এ মাছের ফুলকা বিদেশে রপ্তানি করা হয়, যা দিয়ে ওষুধ তৈরি করা হয়। মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে দাতিনা ভোল মাছ তেমন একটা দেখা যায় না। এ প্রজাতির মাছগুলো খুবই সুস্বাদু।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ