ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • পিরোজপুরে তিন গ্রামের মানুষের যাতায়াতে একমাত্র ভরসা বাঁশের সাঁকো

     পিরোজপুরে তিন গ্রামের মানুষের যাতায়াতে একমাত্র ভরসা বাঁশের সাঁকো
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৩ নম্বর দেউলবাড়ী দোবড়া ইউনিয়নের তিন গ্রামের ২০ হাজার মানুষের যাতায়াতে একমাত্র ভরসা একটি বাঁশের সাঁকো। ২৩ নং উত্তর ডুমরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিলডুমরিয়া আবাসন প্রকল্প সংলগ্ন খালের ওপর এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে সাঁকোটি তৈরি করা হয়। ঝুঁকিপূর্ণ হলেও এ সাঁকো দিয়ে পার হতে হয় সবাইকে। 

    সরেজমিনে দেখা যায়, উপজেলার দেউলবাড়ী, সোনাপুর, বিলডুমরিয়া গ্রামের মানুষকে এ সাঁকো হয়ে প্রতিদিন নানা কাজে প্রায় পাঁচ কিলোমিটার দূরের গাঁওখালী বাজারে যেতে হয়।


    বেশি দুর্ভোগে পড়তে হয় আবাসন প্রকল্পে থাকা কোমলমতি শিশু শিক্ষার্থীরা। চলতি বছরের জানুয়ারি মাসে প্রায় ৬০ হাজার টাকা ব্যয়ে প্রায় ১২০ ফিট দৈর্ঘ্যের সাঁকোটি তৈরি করা হয়।

    দেউলবাড়ী দোবড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এফ এম রফিকুল আলম বাবুল জানান, এখানে দ্রুত পুল বা ব্রিজ তৈরি করা প্রয়োজন। আমি নিজ ফান্ড থেকে সাকোঁ তৈরির সরঞ্জাম কিনে দিয়েছি।


    সেটা দিয়ে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে সাঁকোটি তৈরি করে। তবে বিভিন্ন মহলের কাছে চেষ্টা চালিয়ে যাচ্ছি একটা পুলের জন্য। সাঁকো দিয়ে চলাচলকারী বিলডুমরিয়া আবাসন প্রকল্পের বাসিন্দা মো. শাহজাহান নানা দুর্ভোগের কথা জানান। তিনি বলেন, আমাদের এই বাঁশের সাঁকো দিয়া রাইতের বেলা টর্চ দিয়া পা টিপি টিপি করে চলা লাগে।


    তা ছাড়া স্কুলে যাওয়ার সময় সন্তানদের খালে পড়ে যাওয়া নিয়ে শঙ্কায় থাকেন অভিভাবকরা। উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন খাঁন বলেন, সাঁকোটি তৈরি করা খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে। দ্রুততর সময়ে পুল নির্মাণ করা সম্ভব হচ্ছে না। তবে সাঁকোর স্থানে পুল নির্মাণের প্রস্তুতি চলমান রয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ