ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী তরুণ তারকা নাদিরার আকাক্সক্ষা বাস্তবায়নে বাধা, পরিবারে হতাশা এইচএসসি পরীক্ষা: বরিশাল কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রীর সভা বৃহস্পতিবার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৭
  • নাজিরপুরে অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত, আহত ২

    নাজিরপুরে অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত, আহত ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নাজিরপুরে অটোরিকশার ধাক্কায় হেমায়েত উদ্দিন শেখ হিমু (৪৮) নামের এক কৃষক নিহত হয়েছেন। এ সময় দুই ছাত্রী আহত হয়েছে।

    গতকাল বুধবার উপজেলার সদর ইউনিয়নের নাজিরপুর-মাটিভাঙ্গা সড়কের কবিরাজবাড়ি-সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।

    নিহত হেমায়েত উদ্দিন শেখ হিমু উপজেলার সদর ইউনিয়নের কলাতলা গ্রামের আজিম উদ্দিনের ছেলে।

    থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১১টার দিকে ওই কৃষক একটি ভাড়ায় চালিত ভ্যানে করে মাটিভাঙ্গার দিকে যাচ্ছিলেন।

     এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা তাদের বহন করা ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ওই ভ্যানটিতে থাকা কৃষক হিমুসহ আছিয়া আক্তার (১৭) ও সওদা আক্তার নামের দুই বোন আহত হন। গুরুতর আহত হেমায়েত উদ্দিন শেখ হিমুকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম হাওলাদার বলেন, ঘটনাটি শুনেছি। এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ধাক্কা দেয়া অটোরিকশাটিকে সনাক্ত করা যায়নি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ