ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ভ্যান চালিয়ে বিএ পাশ করলেন নাজিরপুরের হায়দার আলী

    ভ্যান চালিয়ে বিএ পাশ করলেন নাজিরপুরের হায়দার আলী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কোন কিছুই বাঁধা হতে পারেনি তাকে শিক্ষা অর্জনের পথে। ভ্যান চালানোর পাশাপাশি লেখাপড়া শেখার অদম্য আগ্রহের কারণে রাতে পরিবারের সকলে ঘুমিয়ে পড়লে এবং মাঝে মধ্যে দিনের অবসরে পড়ালেখা চালিয়ে যাচ্ছেন। ইংরেজিতে তার বেজায় দখল এবং আগ্রহ। 

    হায়দার আলী পিরোজপুরের নাজিরপুর উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের রামনগর গ্রামের মৃত কাঞ্চন খানের ছেলে। তিনি পেশায় একজন ভ্যান চালক। ব্যক্তিগত জীবনে হায়দার আলী ৪ সন্তানের জনক। হায়দার আলী ১৯৯৪ সালে মাধ্যমিক পাস করেন। সংসারের অভাব অনটনের কারনে অনেকটা বাধ্য হয়ে শিক্ষা জীবনের ইতি টানতে হয় তার। পরবর্তীতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি। 

    পরিবারের দায়িত্ব, স্ত্রী-সন্তানদের প্রতি কর্তব্য পালন করার পরেও ২০১৬ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং ২০২৪ সালে বিএ পাশ করেন। এবার তার স্বপ্ন স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। 

    ভ্যান চালিয়ে প্রতিদিন গড়ে ৩শ ৪শত টাকা আয় হয় তার। পৈতৃক সম্পত্তির মধ্যে তার ১টি টিনের ঘর এবং মাত্র ৬ শতাংশ জমি আছে। হায়দার আলী বলেন, যত বছরই লাগুক আমি এম এ পাস করবই। এটা আমার স্বপ্ন যদি সরকারি কোন সহযোগীতা পাই তাহলে আমার পক্ষে এম এ পাশ করা সহজ হত। 

    চাকরি প্রাপ্তির জন্য না, উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার বাসনা থেকে এ শিক্ষা অর্জন করেছি। তারপরেও যদি একটি চাকরি পেতাম পরিবার পরিজন নিয়ে সুখে দিন কাটাতে পারতাম। 

    শেখমাটিয়া ইউনিয়নের চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী নান্নু বলেন, এখান থেকে বুঝা যায় যদি মানুষের ইচ্ছা শক্তি ও পরিশ্রম করার মানসিকতা থাকে তবে সফলতার দিকে এগিয়ে যাওয়া যায়। এটি আমাদের জন্য আনন্দদায়ক বিষয়।
     

    যদি কখনো তার প্রয়োজন হয় সহযোগিতার তবে আমি তার পাশে দাড়াব। তাঁর এ সাফল্যে দেখে অনেকেই শিক্ষা অর্জনের মাধ্যমে স্বপ্ন বাস্তবায়নে সক্ষম হবে। নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্বী জানান, সমাজসেবায় একটি শিক্ষাবৃত্তি থাকে। যদি সে আবেদন করেন তাহলে আমি চেষ্টা করে দিতে পারব।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ