ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • পিরোজপুরে বসন্তবরণ ও পিঠা উৎসব

    পিরোজপুরে বসন্তবরণ ও পিঠা উৎসব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বসন্তবরণ ও পিঠা উৎসবকে কেন্দ্র করে শিক্ষক-শিক্ষার্থীদের মিলন মেলায় পরিনত হয়েছে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাস। গ্রাম বাংলার ঐতিহ্য হারিয়ে যাওয়া পিঠার স্বাদ নিতে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ আয়োজন করে পিঠা উৎসবের। 

    অনুষ্ঠিত এ মেলায় আসা দর্শনার্থীদের ভিড়ে মুখরিত কলেজ প্রাঙ্গন। পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাসে শনিবার বেলা ১১ টায় শুরু হয় বসন্ত বরন ও পিঠা উৎসবে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ পান্না লাল। 

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি শ ম রেজাউল করিম এমপি। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সেলিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ মুকিত হাসান খাঁন, সদর উপজেলা নির্বাহী অফিসার, মোঃ আরিফ মুর্শেদ মিশু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম বায়জীদ হোসেন। নতুন ও পুরাতন শিক্ষার্থী, অভিভাবকদের মিলন মেলায় পরিনত হয় মেলা প্রাঙ্গন।

     শিক্ষার্থীদের নিঁপুন হাতের ছোয়ায় এক একটি পিঠা নজর কাড়ে যে কারো। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া বাহারী রকমের পিঠা দেখতে স্টলে স্টলে ছিলো দর্শনার্থীদের উপচে পড়া ভীড়। এক সাথে এতোসব পিঠার স্বাদ পেয়ে ও দেখে মুগ্ধ উৎসবে ঘুরতে আসা দর্শনার্থীরা। 

    একদিনের এ পিঠা উৎসবে কলেজের বিভিন্ন বিভাগের ১৭টি স্টল অংশ গ্রহন করে। আর এসব স্টলে ৫০ ধরনের পিঠা প্রদর্শিত হয়। আগত শিক্ষার্থীরা জানান, বছরের এ দিনটির জন্য আমরা এক বছর ধরে অপেক্ষা করে থাকি।

     হরেক রকমের পিঠা পাওয়া যায় এ পিঠা উৎসবে। আমরা সবাই মিলে অনেক মজা করছি এ উৎসবে। বসন্ত বরণ ও পিঠা উৎসব কমিটির আয়োজক মো: শাহাবুদ্দিন শিকদার জানান, প্রাচীন ঐতিহ্য ও বাংলার হারিয়ে যেতে বসা সংস্কৃতির সাথে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতেই এ আয়োজন। 

    আমাদের এ আয়োজনকে শতভাগ সফল করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। শিক্ষার্থীরা এ আয়োজনকে সুন্দরভাবে উপভোগ করছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ