ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • স্বরূপকাঠিতে পরীক্ষার প্রশ্নের উত্তর তৈরি, দুই শিক্ষক আটক

    স্বরূপকাঠিতে পরীক্ষার প্রশ্নের উত্তর তৈরি, দুই শিক্ষক আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বরূপকাঠির গনমান সোহাগদল সালেহিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রের জনৈক পরীক্ষার্থীর প্রশ্নপত্র মোবাইলে ধারন করে  সমাধান তৈরি করার সময় দুই শিক্ষককে হাতেনাতে  আটক করেছে ইউএনও মনিরুজ্জামান। 

    আটককৃতরা হলেন, হানিফিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আকবর হোসেন ও পাটিকেলবাড়ি দরগা শরীফ দাখিল মাদ্রাসার শিক্ষক মৌলবী আব্দুল হান্নান।  বৃহস্পতিবার ফিকা বিষয়ের পরীক্ষা শুরু হলে ওই দুই শিক্ষক একজন ছাত্রীর প্রশ্নপত্র মোবাইলে ধারন করে পাশের একটি বাড়িতে বসে সমাধান  (প্রশ্নের উত্তর)  তৈরি  করছিলেন। 

    এ সময়  কেন্দ্র পরিদর্শনে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে দুই শিক্ষককে হাতেনাতে আটক করে পুলিশে দেন। পরে কেন্দ্র সচিব মাওলানা মশিউর রহমান বাদী হয়ে দুই শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। 

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান বলেন ওই শিক্ষকরা নৈতিকতা বিবর্জিত কাজ করায় তাদের আইনের আওতায় আনা হয়েছে। মামলা দায়ের করার সত্যতা নিশ্চিত করেছেন নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ওসি গোলাম ছরোয়ার।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ