ঢাকা রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • ইউপি নির্বাচন: মুলাদীতে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জনের ঘোষণা

    ইউপি নির্বাচন: মুলাদীতে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জনের ঘোষণা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ ‍এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন মুল‍াদী ‍উপজেলার 
    ৪ নং গাছুয়া ‍ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী (আনারস প্রতীক) মোকসেদ মীর।

    এছাড়া কেন্দ্র থেকে ‍এজন্টদের বের করে দেয়া ‍এবং প্রশাসনের অসহযোগিতারও অভিযোগ তোলেন তিনি। 

    আজ সোমবার (২১ জুন) বেলা ১২ টার দিকে নিজ বাসভবনে ‍আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগগুলো তুলেছেন আনারস প্রতীকের ‍এই প্রার্থী।

    লিখিত বক্তব্যে তিনি জানান, ‍ইউনিয়নের ৯টি কেন্দ্রে আমার ‍এজেন্ট দেয়া হয়েছে। কিন্তু ভোটগ্রহণ শুরুর পরপরই তাদের কেন্দ্র থেকে বের করে দেয়া হয়। প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী জসিম ‍‍উদ্দিনের সমর্থকরা ‍এজেন্টদের নানাভাবে ভয়ভীতি দেখিয়েছি। বিষয়টি প্রিজাইডিং অফিসার ‍এবং পুলিশ কর্মকর্তাদের অবহিত করা হলেও তারা কোন ব্যবস্থা গ্রহণ করেননি। 

    লিখিত বক্তব্যে মোকসেদ মীর বলেন, ভোটের আগের রাতে রোববার তার বাসভবনের কাছেই ‍একাধিক বোমার বিস্ফোরণ ঘটানো হয়। ভোটারদের মাঝে আতঙ্ক সৃষ্টি করতেই আওয়ামীলীগের প্রার্থীর সমর্থকরা এমন কাণ্ড ঘটিয়েছেন অভিযোগ করে তিনি জানান, বিষয়টি থানার ওসিকে অবহিত করার পরও কোন ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ।


    সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থীর পরিবার, স্বজন ও সমর্থকরা ‍উপস্থিত ছিলেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ