ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • মঠবাড়িয়ায় জেলেদের মাঝে গরু বিতরণ

    মঠবাড়িয়ায় জেলেদের মাঝে গরু বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় অবৈধ জাল উদ্ধার অভিযানে ক্ষতিগ্রস্থ জেলেদের পুনর্বাসন এবং বিকল্প কর্মসংস্থানের লক্ষে গরু ও ছাগল বিতরণ করা হয়েছে। ইলিশ, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায়  সোমবার গরু ও ছাগল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ।

    উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, পিরোজপুর জেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম আজাহারুল ইসলাম।

    উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নূর আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম, মেরিন অফিসার নাসরিন ভানু, অফিস সহায়ক খান তরিকুল ইসলাম।

    উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম বলেন, জেলেদের পুনর্বাসন করার লক্ষ্যে উপজেলা বিভিন্ন এলাকার ৪৮টি পরিবারের হাতে ৩০ হাজার টাকা মূল্যের ছোট গাভী তুলে দেয়া হয়েছে।

    তিনি আরও বলেন, অচিরেই মঠবাড়িয়াকে অবৈধ জালমুক্ত ঘোষণা করা হবে। সেজন্য নদনদীতে কম্বিং অপারেশন (চিরুন অভিযান) চলানো হবে। 

    এছাড়াও দরিদ্র মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ এবং সহজ শর্তে ঋণ বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম জানান । 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ