ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • মঠবাড়িয়ায় ৫ দিন ব্যাপী তারকব্রক্ষ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান

    মঠবাড়িয়ায় ৫ দিন ব্যাপী তারকব্রক্ষ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠাতা দুর্গাপ্রসন্ন পরমহংসদেব স্মরণে ও বিশ্ব শান্তি কামনায় ৫ দিন ব্যাপী তারকব্রক্ষ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান শুভ অধিবাস  বৃহস্পতিবার শুরু হয়েছে। কেন্দ্রীয় শ্রীশ্রী হরিসভা মন্দির প্রাঙ্গণে মন্দির কমিটি ও শ্রীগুরু সঙ্ঘ মঠবাড়িয়া শাখা এ যজ্ঞানুষ্ঠানের আয়োজন করেন।

     ৫ দিন ব্যাপী অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন শ্রীগুরু সঙ্ঘ মঠবাড়িয়া শাখার সভাপতি শ্রী অমল কর্মকার।

    কেন্দ্রীয় শ্রীশ্রী হরিসভা মন্দির সাধারণ সম্পাদক শ্রী নিতাই কর্মকার জানান, দেশের বিভিন্নপ্রান্ত থেকে আসা ৯ টি সম্প্রদায় নামসূধা পরিবেশন করবেন। 

    তারা হলেন- শ্রীকৃষ্ণ ভক্ত সম্প্রদায়- খুলনা, শ্রী প্রভু নিতাই সম্প্রদায়- খুলনা, শ্রী গোপাল জিউ সম্প্রদায়- সিলেট, শ্রী নিতাই  গৌর সম্প্রদায়- মানিকগঞ্জ, শ্রী পতিত পাবণ সম্প্রদায়- গোপালগঞ্জ, শ্রী বাবা লোকনাথ সম্প্রদায়- সাতক্ষীরা, শ্রী দেদবাণী সম্প্রদায়- কুমিল্লা, শ্রী সোনার গৌর সম্প্রদায় ও শ্রী রঘুনাথ সম্প্রদায়- মাদারীপুর। 

    অনুষ্ঠানের আয়োজকরা প্রত্যেক ভক্তকে প্রতিনিধি হয়ে এলাকাবাসীকে সাথে নিয়ে আসার অনুরোধ জানিয়েছেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ