ঢাকা রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • গৌরনদীতে নির্বাচনী সহিংসতায় নিহত ১, আহত ৫ 

    গৌরনদীতে নির্বাচনী সহিংসতায় নিহত ১, আহত ৫ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরিশালের গৌরনদীতে দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষের ব্যাপক বোমাহামলার ঘটে। সংঘর্ষে মৌজালী মৃধা (৬৫)  নিহতসহ তিন জন গুরুতর আহত হয়। 

    নিশ্চিত করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান । জানা গেছে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মেম্বর প্রাথী ফিরোজ মৃধা ও মন্টু হাওলাদারের সমর্থদের মধ্যে দুপুর পোনে ১২টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। 

    এসময় প্রতিপক্ষের  ককটেল হামলায় ঘটনাস্হলে মৌজালী মৃধা নিহত হন । গুরুতর আহত ইমরান মৃধাসহ দুই জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি  করা হয় । পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ৬ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এ সময় প্রায় ২ঘন্টা ভোট গ্রহন বন্ধ থাকার পর বিকেল আড়াইটার দিকে পূনরায় ভোট গ্রহন শুরু হয়। 

    এ ঘটনায় মন্টু হাওলাদারের সমর্থক নয়ন মৃধাকে আটক করেছে পুলিশ । বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান বলেন,  পরিস্হিতি নিয়ন্ত্রনে নিয়েছে পুলিশ । নিহতরে ঘটনায় একজনকে আটক করা হয়েছে । বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে । পাশ্ববর্তী এলাকায় আইন শৃংখলাবাহিনী মোতায়েন করা হয়েছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ