ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • পিরোজপুর জেলা বিএনপির  আহ্বায়ক আলমগীর আটক

    পিরোজপুর জেলা বিএনপির  আহ্বায়ক আলমগীর আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির কেন্দ্রীয় নেতা ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনকে আটক করেছে পুলিশ। শনিবার (৯ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে তাকে পিরোজপুরের পুরাতন সিও অফিস (উপজেলা পরিষদ) সংলগ্ন মোড় থেকে আটক করা হয়।

    তাকে আটকের বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলু। তিনি বলেন, তিনি (আলমগীর) সকালে দলীয় কাজ শেষে বাসায় দিকে যাওয়ার কালে থানা পুলিশের একটি দল তাকে আটক করে।  

    অধ্যক্ষ আলমগীর হোসেন বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি ও সংগঠনের বরিশাল বিভাগের দায়িত্ব পালন করছেন। তাকে আটকের তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

    প্রত্যক্ষদর্শী পিরোজপুর সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার মো. কামরুজ্জামান চাঁন বলেন, সকালে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীরের  নেতৃত্বে জেলা শহরের বিভিন্ন স্থানে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণ শেষে তিনি বাসায় ফেরার পথে সিও অফিস এলাকা থেকে তাকে পুলিশ মোটরসাইকেলে করে তুলে নিয়ে গেছে।

    এ ব্যাপারে পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুজ্জামান বলেন, শহরে বিশৃঙ্খলা চলছে তাই তাকে থানায় নিয়ে আসা হয়েছে। শান্তি-শৃঙ্খলা রক্ষা করতে আরও কিছু লোক আটকের চেষ্টা চলছে। পরে আপনাদের (সাংবাদিক) জানিয়ে দেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ