ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • পটুয়াখালী পৌরসভার টানা দ্বিতীয়বার মেয়র হলেন মহিউদ্দিন

    পটুয়াখালী পৌরসভার টানা দ্বিতীয়বার মেয়র হলেন মহিউদ্দিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী পৌরসভার নির্বাচনে মেয়র পদে টানা দ্বিতীয়বার জয়ী হলেন মহিউদ্দিন আহম্মেদ।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. শফিকুল ইসলামের চেয়ে ১১ হাজারেরও বেশি ভোট পেয়েছেন তিনি। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

    রিটার্নিং কর্মকর্তা খান আবি শাহানুর খান জানিয়েছেন, বেসরকারিভাবে মহিউদ্দিন আহম্মেদকে জয়ী ঘোষণা করা হয়েছে। 

    জগ প্রতীকে মহিউদ্দিন আহম্মেদ পেয়েছেন ২১ হাজার ৭৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোবাইল প্রতীকে ডা. শফিকুল ইসলাম পেয়েছেন ১০ হাজার ৫২২ ভোট।

    তিনি বলেন, কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি কেন্দ্রে একজন এসআই, দুইজন এএসআই, চারজন পুলিশসহ ৯ জন আনসার সদস্য নিয়োজিত ছিলেন। 

    এছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষে ১৯ জন ম্যাজিস্ট্রেট, ৩ প্লাটুন বিজিবি,৪ টিম র‌্যাব ও পুলিশের মোবাইল টিম দায়িত্ব পালন করেছে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ