ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • ঝালকাঠিতে হাট-বাজার ও খেয়াঘাট ইজারায় অনিয়ম

    ঝালকাঠিতে হাট-বাজার ও খেয়াঘাট ইজারায় অনিয়ম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি পৌর এলাকার নয়টি ওয়ার্ডের হাট-বাজার, খেয়াঘাটসহ ২১টি মহলের ইজারায় অনিয়মের অভিযোগ উঠেছে। চুপি চুপি দরপত্র বিক্রি করায় ইজারায় অংশ নিতে পারেনি মূল ধারার ঠিকাদারী প্রতিষ্ঠান।

    গতকাল সোমবার দুপুর আড়াইটায় পৌরসভার নির্বাহী কর্মকর্তা (সচিব) শাহিন সুলতানার কক্ষে দরপত্র খোলা হয়। তবে এ সময় দরপত্র দাতা কাউকেই দেখা যায়নি। 

    একাধিক ইজারাদার জানান, পৌরসভার নোটিশ বোর্ডে দরপত্রের নোটিশ টানানো হয়নি। এই দরপত্রের সম্পূর্ণ প্রক্রিয়াই ছিলো গোপন। 

    যারা অংশ নিয়েছে তাঁরা মেয়র লিয়াকত আলী তালুকদারের সাজানো লোকজন। যে কারনে ইচ্ছুক দরপত্র দাতারা অংশ নিতে পারেনি। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারিয়েছে।

    গণমাধ্যম কর্মীদের সাথে মুঠোফোনে কথা হয় পৌরসভার পাঁচজন কাউন্সিলরের সঙ্গে। তাঁরা বলেন, অনিয়মের বিষয়ে মেয়রকে জানিয়েছি। আমরা নিজেরাই এই টেন্ডারের খবর জানি না। কারা মহলগুলো গুছ করছে, তা আমাদের জানা নেই। একমাত্র মেয়র জানেন কারা নিচ্ছে মহলগুলো।

    ইজারা দরপত্রে গোপনীয়তা কেন তা জানতে চাইলে পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার বলেন, সব কিছুই আমি জানি কাগজ কলমে আমরা সঠিক ছিলাম, আমাকেও কয়েকজন কাউন্সিলর ফোন করে ক্ষোভ জানিয়েছেন। যদি এ বিষয় কোন অনিয়ম হয়, তাহলে পুণঃ দরপত্র আহবান করা হবে।

     সোমবার দরপত্র খোলার নির্ধারিত সময় ঝালকাঠি পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাহিন সুলতানার কক্ষে গিয়ে দেখা যায় তিনি এবং নির্বাহী প্রকৌশলী অলক সমদ্দার দরপত্র খুলে তালিকা ভুক্ত করছেন। 

    দরপত্র খোলার সময় উপস্থিত ছিলেন না সংশ্লিষ্ট কমিটির সভাপতি ঝালকাঠি পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মহিন উদ্দিন। তবে কি পরিমান দরপত্র জমা পড়েছে সে তথ্য দিতে অপারগতা প্রকাশ করেছে পৌর নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী প্রকৌশলী। তাদের কাছে দরপত্র সংক্রান্ত তথ্য চাইলে তাঁরা দিতে অস্বীকৃতি জানান। 

    পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাহিন সুলতানা বলেন, নিয়ম অনুযায়ী দরপত্রের কার্যক্রম সম্পন্ন হচ্ছে। কি পরিমান দরপত্র জমা পড়েছে জানতে চাইলে গণমাধ্যম কর্মীদের তিনদিন অপেক্ষা করতে হবে। এর বাইরে কোন তথ্য দিতে নারাজ তাঁরা। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ