ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • গোবর চুরির অভিযোগে তদন্তে নামল পুলিশ

    গোবর চুরির অভিযোগে তদন্তে নামল পুলিশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টাকা থেকে শুরু সোনা-গয়না চুরির অভিযোগ হরহামেশা শোনা যায়। গাড়ি চুরির ঘটনাও অহরহ খবরের শিরোনামে উঠে আসে। তাছাড়া ট্রেনে-বাসে কিংবা ভিড়ের মধ্যে পকেটমারের ঘটনা আকছাড় ঘটেই চলেছে। 

    কিন্তু গোবর চুরির ঘটনা কখনো শুনেছেন? সেটাও আবার ২০ মণ। এমনই আজব চুরির ঘটনা ঘটেছে ভারতের ছত্তিশগড়ের ধুরেনা গ্রামে।

    গোবর চুরির ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে সেখানে। গোবর চুরিকে কেন্দ্র করে থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

    ছত্তিশগড়ের কোরবা জেলার ধুরেনা গ্রামে কমবেশি প্রায় বাড়িতেই রয়েছে গরু। সেই গরুর গোবর থেকে তাদের উপার্জনও হয়। এক বিশেষ প্রকল্পের আওতায় এই গোবর প্রতি কেজি ২ টাকা দরে বিক্রি করে তারা। 

    কিন্তু সেই গোবরই কিনা চুরি হয়ে গেল। সেটাও ৮০০ কেজি। এ ঘটনার পর থেকে গ্রামজুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য।

    জানা গেছে, গোবর চুরির ঘটনা ঘটেঠে দিনকয়েক আগে। তারপর অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
     
    এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, চুরির ঘটনা ঘটার কয়েকদিন পর ১৫ জুন গৌথান সমিতির প্রধান কামহান সিং কানওয়ার এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করেন। 

    জানা গেছে, চুরি হওয়া ৮০০ কেজি গোবরের বাজার মূল্য ১ হাজার ৬০০ টাকা। কী কারণে এই গোবর চুরি? কারাই বা এই চুরির সঙ্গে জড়িত? অভিযোগ পাওয়ার পর থেকেই তা জানার জন্য তদন্তে করছে পুলিশ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ