ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • কন্যার দায় এড়াতে লাখ টাকায় নবজাতক বিক্রি করলেন বাবা

    কন্যার দায় এড়াতে লাখ টাকায় নবজাতক বিক্রি করলেন বাবা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কন্যাসন্তান হওয়ায় এক লাখ টাকার বিনিময়ে নবজাতককে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। তিন কন্যার পর চতুর্থবার কন্যাসন্তান হওয়ায় চার কন্যার দায় এড়াতে নবজাতককে বিক্রি করেছেন বাবা।

    বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে অভিযোগের পরিপ্রেক্ষিতে নবজাতকের বাবা এবং এ্যাপোলো হাসপাতালের নার্স লাইজুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    রোববার (৩ মার্চ) পটুয়াখালীর দশমিনা উপজেলার নিজাবাদ গোপালদী গ্রামের ইউপি সদস্য মো. হানিফ মৃধার স্ত্রী মোসা. শাহনাজ বেগম পটুয়াখালী এ্যাপোলো হাসপাতালে একটি ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন।


    জানা গেছে, এর আগেও শাহনাজ বেগমের তিন কন্যা হয়েছে। এবারও কন্যাসন্তান জন্ম দেন। তাই চতুর্থ কন্যাসন্তানের দায় এড়াতে এবং আর্থিক লাভবান হতে হানিফ এ্যাপোলো হাসপাতালের নার্স মোসা. লাইজু বেগমের সঙ্গে যুক্তি করে এক লাখ টাকার বিনিময়ে সদ্য ভূমিষ্ঠ হওয়া কন্যাসন্তানকে বিক্রি করে দেন।

    শিশুটির মা মোসা. শাহনাজ বেগম জানান, বারবার নার্স লাইজু বেগমের কাছে আমার সন্তান কোথায় জানতে চাইলে তিনি জানান, বাচ্চা অসুস্থ চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমি সন্তানকে ফিরে পেয়েছি। আমার স্বামীসহ যারা এর সঙ্গে জড়িত তাদের সবার বিচার চাই।

    লাইজু বেগম (নার্স) বলেন, পরপর চারজন মেয়েসন্তান হওয়ার কারণেই হানিফ মৃধা তার মেয়েকে বিক্রি করেছেন।

    পটুয়াখালী সদর থানার ওসি মো. জসিম জানান, শাহনাজ বেগমের অভিযোগ এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পটুয়াখালী ব্রিজের ওপর থেকে বাচ্চা পাচারের সময় লাইজু বেগমকে গ্রেপ্তার করা হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ