ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • জাপার জিএম কাদেরের সাথে আনিসুল ইসলাম মাহমুদ অংশের ৪ নেতার যোগদান  পিরোজপুরে আড়াই কোটি টাকার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ৬ বছর ধরে তালাবদ্ধ ভোলায় চরের ১০ স্কুলে হয় না পাঠদান, শ্রেণিকক্ষে বসে মাদকের আসর গৌরনদীতে  বন্ধুর বিয়ে খেতে দেশে এসে প্রাণ গেল কুয়েত প্রবাসীর লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত ৫৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়াবে বিসিসি  গলাচিপায় কার্টনে মিললো অপরিণত নবজাতকের মরদেহ নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও, বিআইডব্লিউটিএ’র পরিচালক আরিফ হাসনাত বরখাস্ত লুটপাটকারী-মাফিয়া-চোর-বাটপারের খুব বেশি নৈতিক সাহস থাকে না একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি
  • ববিতে বঙ্গবন্ধুর সংস্কৃতি ভাবনা শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত

    ববিতে বঙ্গবন্ধুর সংস্কৃতি ভাবনা শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে "বঙ্গবন্ধুর সংস্কৃতি ভাবনা'' শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। 

    রবিবার রাত ৮ টায়  বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক কমিটি কর্তৃক আয়োজিত উক্ত ওয়েবিনারে প্রধান অতিথি হিসাবে  ওয়েবিনারে সংযুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। 

    প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সংস্কৃতির সকল অঙ্গনে বিচরণ ছিল বঙ্গবন্ধুর।  সংস্কৃতির এমন কোন ক্ষেত্র ছিল না যেখানে তাঁর বিচরণ ছিলনা।  শিল্প সাহিত্য ভাস্কর্য বুদ্ধিজীবীদের প্রতি বঙ্গবন্ধুর ছিল বিশাল অনুরাগ। 

    রবীন্দ্রনাথ একদিকে প্রাচুর্যের মধ্যে সাহিত্য চর্চা করেছেন অন্যদিকে ক্ষুধা দারিদ্রের মধ্যে নজরুল সাহিত্য চর্চা করেছেন।  জাতির পিতা তার প্রতি গভীর মমত্ববোধ থেকে জাতীয় কবির স্বীকৃতি দিয়েছেন।

    ওয়েবিনারে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ ছাদেকুল আরেফিন। প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার। 
    এতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক  আইন বিভাগের সহকারী অধ্যাপক সুপ্রভাত হালদার। 

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও প্রাক্তন চেয়ারম্যান  ড.রহিমা নাসরিন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ