ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা ১২ বছরের কিশোরী, অভিযুক্ত গ্রেপ্তার

    ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা ১২ বছরের কিশোরী, অভিযুক্ত গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দুমকিতে ধর্ষণে ১২ বছরের এক কিশোরী অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় মামলা হয়েছে। এর ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (১৮ মার্চ) র‌্যাব-৮-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    গ্রেপ্তার হওয়া মো. দুলাল খন্দকার (৩৫) দুমকি থানার শ্রীরামপুর ইউনিয়নের বাসিন্দা। তাকে বরগুনা জেলার ফুলঝুঁড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

    র‌্যাব জানায়, ভুক্তভোগী কিশোরীর বাবা রোববার (১৭ মার্চ) দুলাল খন্দকারকে আসামি করে মামলা করেন।আসামিকে দুমকি থানায় হস্তান্তর করা হয়েছে।

    স্থানীয়রা জানান, মা না থাকায় ওই কিশোরী তার বাবা এবং দাদির সঙ্গে বসবাস করে। সে স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী। তার বাবা কাজের প্রয়োজনে সারা দিন বাইরেই থাকেন। গত আট মাস আগে তার দাদির অনুপস্থিতিতে ঘরে ঢুকে ওই কিশোরীকে ভয় দেখিয়ে ধর্ষণ করে অভিযুক্ত।

    ভুক্তভোগী ওই কিশোরী জানায়, ঘটনার সময় অভিযুক্ত তাকে জড়িয়ে ধরে মোবাইল ফোনে ছবি তুলে রাখে। এ ঘটনা কাউকে জানাতে চাইলে বাবা, দাদি, চাচা ও তাকে হত্যার হুমকি দেন তিনি। তাই ভয়ে কাউকে কিছু জানাতে পারেনি ভুক্তভোগী।

    দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মো. আবদুল হান্নান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে আজ সোমবার (১৮ মার্চ) আদালতে সোপর্দ করা হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ