ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী তরুণ তারকা নাদিরার আকাক্সক্ষা বাস্তবায়নে বাধা, পরিবারে হতাশা এইচএসসি পরীক্ষা: বরিশাল কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রীর সভা বৃহস্পতিবার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৭
  • মঠবাড়িয়ায় নারীকে মারধর করে চুল কেঁটে দেয়ার চেষ্টা

    মঠবাড়িয়ায় নারীকে মারধর করে চুল কেঁটে দেয়ার চেষ্টা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে রহিমা বেগম (৪০) নামে নারীকে মারধর করার পাশাপাশি চুল কেঁটে দেয়ার চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষরা। 

    সোমবার সকালে ভুক্তভোগী ওই নারী সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। তিনি উপজেলার ছোট মাছুয়া গ্রামের আ. খালেক হাওলাদারের মেয়ে।

    রহিমা বেগম জানান, পিতার বাড়িতে থাকার সুবাদে প্রতিবেশী সূর্যবানু ও সনিয়া বেগমের সাথে তার দীর্ঘ দিনের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। বিভিন্ন সময় তারা ভাড়াটিয়া লোকজন নিয়ে তাকে ও তার ভাইকে জমি থেকে বিতারিত করার চেষ্টা চালিয়ে আসছিলো। 

    গত শনিবার বিকেলে কৌশলে ঘরে উঠে পূর্ব পরিকল্পণা অনুয়ায়ী সূর্যবানু, সনিয়া বেগমের নেতৃত্বে তাদের ভাড়াটিয়া লোক মজনু, সেলিনা বেগম, নাজমা বেগম, নাহিদ মিয়া, আরিফ, হাজেরা বেগম হামলা চালিয়ে   স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায় এবং আমার চুল কেঁটে দেয়ার চেষ্টা চালায়। 

    এসময় ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে হামলাকারিরা পালিয়ে যায়। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ১১ মার্চ আমাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়।
    এ ব্যাপারে জানতে অভিযুক্ত সনিয়া বেগমের মুঠোফোনে কল করলে  বন্ধ পাওয়া যায়।

    মঠবাড়িয়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ