ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • পটুয়াখালীতে পিটুনিতে আহত তরুণের মৃত্যু

    পটুয়াখালীতে পিটুনিতে আহত তরুণের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর গলাচিপা উপজেলায় তুচ্ছ ঘটনা নিয়ে পিটুনিতে আহত তরুণের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

    গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার বটতলা বাজার এলাকায় বখাটেদের পিটুনিতে তিনি আহত হয়েছিলেন। মারা যাওয়া তরুণের নাম জিসান (১৮)। তিনি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মশিউর রহমানের ছেলে। তিনি উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেল চারটার দিকে জিসান ও তাঁর সহপাঠী রাকিব আকন মোটরসাইকেলে করে বাজারের বটতলা দিয়ে দক্ষিণে নোমর স্লুইসগেট এলাকার দিকে যাচ্ছিলেন। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ায় ধুলোবালু স্থানীয় কয়েকজন বখাটে যুবকের গায়ে লাগে। এতে তাঁরা ক্ষুব্ধ হন। 

    মোটরসাইকেল থামিয়ে তাঁরা জিসানের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়ান। একপর্যায়ে তাঁরা লাঠিসোঁটা দিয়ে জিসানকে এলোপাতাড়ি পেটান। জিসান লাফিয়ে খালে পড়ে সাঁতরে অপর পাড়ে উঠে বটতলা বাজারের দিকে ছুটে যান। তাঁরা সেখানে গিয়েও জিসানকে মারধর করেন। 

    চিৎকার শুনে স্থানীয় লোকজন চলে এলে তাঁরা পালিয়ে যান। পরে জিসানকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

    গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জিসানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ