ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • নলছিটিতে ৫৮০ টাকা কেজি গরুর মাংস বিক্রি 

    নলছিটিতে ৫৮০ টাকা কেজি গরুর মাংস বিক্রি 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পবিত্র রমজান মাস উপলক্ষে নলছিটিতে প্রতিকেজি গরুর মাংস ৫৮০ টাকায় বিক্রি করে আলোচনায়এসেছেন সাইদুল ইসলাম শামিম নামে এক ব্যবসায়ী। কম দামে মাংস বিক্রির খবর ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে ওই দোকানে ভিড় বেড়েছে ক্রেতার।

    শুক্রবার বেলা ১১ টায় উপজেলার  মানপাশা বাজারে  সাইদুল এন্টারপ্রাইজে এ চিত্র দেখা যায়।  সরেজমিন দেখা যায়, কম দামে গরুর মাংস বিক্রি করার খবরে অনেকে দূরদূরান্ত থেকে ছুটে এসেছেন এখানে। তাদের কে একটি করে স্লিপ দেওয়া হচ্ছে। আর জনপ্রতি আধা কেজি থেকে ২ কেজি মাংস নিতে পারছেন। 

    ফয়রা এলাকার কাঠমিস্ত্রি রফিকুল ইসলাম বলেন, যেখানে সবাই ৭৫০ টাকা কেজি গরুর মাংস বিক্রি করছে সেখানে সাইদুল ভাই আমাদের ৫৮০ টাকা কেজি ধরে মাংস দিচ্ছেন। আমরা বাজারের চেয়ে ১৭০ টাকা কমে মাংস নিতে পারছি।

    নলছিটি পৌরশহর থেকে আসা ব্যবসায়ী শাহাদাত আলম ফকির বলেন, রমজান মাসে গরিব মানুষের পাশে এসে দাঁড়িয়ে কম দামে মাংস বিক্রি করছে এরজন্য তাকে সাধুবাদ জানাই। প্রত্যেক মুসলমানদের নিজ নিজ জায়গায় থেকে রমজান মাসে সহানুভূতিশীল হওয়া উচিত। 

    এ বিষয়ে ব্যবসায়ী সাইদুল ইসলাম বলেন, পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে ৫৮০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করছি। আমারা কোন লাভের আশায় মাংস বিক্রি করছি না এতে যদি নিম্ন আয়ের মানুষের কিছুটা উপকার হয় তাতেই আমরা খুশি। রমজান মাসের প্রতি শুক্রবার ৫৮০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করবো। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ