ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • চরফ্যাশনে জিনের বাদশা গ্রেপ্তার 

    চরফ্যাশনে জিনের বাদশা গ্রেপ্তার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চরফ্যাশনের শরীফপাড়া স্টিলের ব্রিজের কাছ থেকে ফখরুল (৩০) নামে এক জিনের বাদশাকে আটক করেছে পুলিশ। শুক্রবার তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। তার বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নে।

    তিনি টবগী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের সিদ্দিক হাওলাদারের ছেলে। স্থানীয় ও থানার মামলা সূত্রে জানা গেছে, প্রবাসীদের স্ত্রী এবং সহজ-সরল সাধারণ মানুষের কাছে জিনের বাদশা সেজে মোবাইল ফোনে কথা বলে প্রতারণা করে চরফ্যাশন থেকে বেশ কিছু টাকা হাতিয়ে নিয়েছেন ফখরুল।

    সর্বশেষ উপজেলার চর আফজাল গ্রামের লিপি আক্তারের কাছে ফখরুল লোভ দেখিয়ে টাকা চান। বিষয়টি জানাজানি হলে গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে স্টিলের ব্রিজের কাছ থেকে তাকে আটক করে জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।

    ফখরুল বলেন, ১০ জনের সঙ্গে কথা বললে একজন না একজন আমাদের ধোঁকায় পড়ে যায়। আমরা যে টাকা পাই সেই টাকা দিয়ে আমাদের সংসার চলে। 

    চরফ্যাশন থানার এসআই বেলাল ও এসআই বাসু দেব বলেন, প্রতারক চক্র বিভিন্ন কৌশল খাটিয়ে সাধারণ মানুষকে ঠকাচ্ছে। এদের কাছ থেকে সাবধান থাকতে হবে।

    ওসি শাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, ফখরুল জিনের বাদশা সেজে অনেক মানুষের সঙ্গে প্রতারণা করে বহু টাকা হাতিয়ে নিয়েছে। আমাদের কাছে অভিযোগ থাকলেও আমরা অবশেষে সেই জিনের বাদশা দলের একজনকে আটক করে জেলহাজতে পাঠিয়েছি। 

    তবে এই দলের আরও সদস্য রয়েছেন। তাদের আটকের চেষ্টা চলছে। জনগণকে এ ধরনের প্রতারক থেকে সাবধান থাকতে হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ