ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ম আন্তর্জাতিক জনস্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন জিয়াউদ্দিন হায়দার বরিশাল প্রেসক্লাবের সুনাম ক্ষুণ্ন ও অপপ্রচারের প্রতিবাদে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি  বরিশালে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ‘সাংবাদিকদের বিপদাপদে সম্পাদকদের এগিয়ে আসতে হবে’  আমতলীতে ঘুষের ১ ল‍াখ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক বরিশালে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩২৪ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শ্বশুরবাড়ি থেকে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ঝালকাঠিতে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর ‘উদ্দীপন’র সাধারণ ও কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত
  • চরফ্যাশনে নির্বাচনী সহিংসতার ঘটনায় গ্রেফতার ১, মামলা দায়ের

    চরফ্যাশনে নির্বাচনী সহিংসতার ঘটনায় গ্রেফতার ১, মামলা দায়ের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার চরফ্যাশনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্র দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত হওয়ার ঘটনায় ১০ জনকে আসামি করে হত্যা দায়ের করা হয়েছে।

    এ ঘটনায় পুলিশ রিয়াজ নামে এ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে।
     
    সোমবার (২১ জুন) বিকেলে নিহত মনিরের বাবা বশির উল্ল্যাহ বাদী হয়ে শশীভুষণ থানায় মামলাটি দায়ের করেন। মনির হাজারিগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী ইয়াসিনের (ফুটবল) সমর্থক ছিলেন।

    শশীভুষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, কেন্দ্র দখল নিয়ে ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী ইয়াসিন (ফুটবল) ও ইউসুফ (টিউবওয়েল) সিকদার গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এসময় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হন।

    চর ফকিরা কোয়াইড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনিরের মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপর আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলেও জানান তিনি।

    ভোলার পুলিশ সুপার সরকার মো. কায়সার জানান, দুই মেম্বার প্রার্থীর মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১২ রাউন্ড ফাঁকা গুলি চালালেও সেই গুলিতে কেউ নিহত হননি।

    এদিকে এ ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ